Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
১৮ আগস্ট ২০২৬ · ১১:০৬ পূর্বাহ্ন

মৎস্যখাতের উন্নয়নে আধুনিক চাষ ও দেশীয় মাছ সংরক্ষণের আহ্বান

চ্যানেল জৈন্তা নিউজ জামালগঞ্জে মৎস্য পক্ষের উদ্বোধন, পুকুরে পোনা অবমুক্ত
ছবি

‘রূপালী মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সুনামগঞ্জের জামালগঞ্জে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি, উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিল্পী রাণী মোদক। উপজেলা মৎস্য কর্মকর্তা ফেরদৌস ইবনে রহিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, মৎস্যচাষি, মৎস্যজীবী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি জাতীয় মৎস্য পক্ষ-২০২৬-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন। পরে মৎস্যখাতের গুরুত্ব ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা প্রশাসন প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।

পরে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা দেশের অর্থনীতি, খাদ্য ও পুষ্টি নিরাপত্তা, কর্মসংস্থান এবং গ্রামীণ অর্থনীতিতে মৎস্যখাতের গুরুত্বপূর্ণ অবদানের কথা তুলে ধরেন।

বক্তারা বলেন, দেশের মানুষের প্রাণিজ আমিষের চাহিদা পূরণ, কর্মসংস্থান সৃষ্টি এবং অর্থনৈতিক উন্নয়নে মৎস্যখাত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এ খাতের টেকসই উন্নয়নে আধুনিক ও নিরাপদ মৎস্যচাষ সম্প্রসারণ, দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণ এবং জলাশয়ের সুষ্ঠু ব্যবস্থাপনার ওপর গুরুত্ব দিতে হবে।

এ সময় মৎস্যচাষি ও মৎস্যজীবীদের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়েও আলোচনা করা হয়। পাশাপাশি মৎস্যসম্পদ রক্ষা ও উৎপাদন বৃদ্ধিতে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

অনুষ্ঠানে উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ মো. শফিকুর রহমান, যুগ্ম আহ্বায়ক আজিজুর রহমান, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শাহ মোহাম্মদ শাহজাহান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শাকিব আহমদ, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা পীযূষ কান্তি মজুমদার, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা খালেদ আহমদ, উপসহকারী প্রকৌশলী রাম কুমার সাহা, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা শ্রীকান্ত সাহা, উপজেলা যুবদলের আহ্বায়ক মোজাম্মেল হক স্বপন, জামালগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. শাহীন আলমসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে জামালগঞ্জ উপজেলা পরিষদ পুকুরে বিভিন্ন প্রজাতির পোনা মাছ অবমুক্ত করা হয়।

© চ্যানেল জৈন্তা নিউজ
channeljaintanews24.com