Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
১৭ আগস্ট ২০২৬ · ১১:০০ অপরাহ্ন

কোম্পানীগঞ্জে বেকারি ও মসলা প্রক্রিয়াজাতকরণ প্রতিষ্ঠানে মোবাইল কোর্ট, জরিমানা ৪৫ হাজার টাকা

চ্যানেল জৈন্তা নিউজ
ছবি

কোম্পানীগঞ্জ প্রতিনিধি: সিলেটের কোম্পানীগঞ্জে বেকারি ও মসলা প্রক্রিয়াজাতকরণ প্রতিষ্ঠানে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। অভিযানে বিভিন্ন অনিয়ম ও অসংগতি পাওয়ায় দুটি মামলায় মোট ৪৫ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার (১৭ আগস্ট ২০২৬) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার থানাবাজার এলাকায় একাধিক বেকারি ফ্যাক্টরি ও মসলা গুড়াকরণ মিলে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে অনুমোদনহীন ফুড কালার মিশ্রণ, মেয়াদ উল্লেখ না করে পণ্য প্যাকেটজাতকরণ এবং অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্যপণ্য প্রক্রিয়াজাতকরণসহ বিভিন্ন অনিয়ম ও অসংগতি পরিলক্ষিত হয়।

এসব অনিয়মের দায়ে কৃষি বিপণন আইন, ২০১৮-এর আওতায় দুটি মামলায় মোট ৪৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। কৃষি বিপণন আইন, ২০১৮ কৃষি পণ্য ও সংশ্লিষ্ট বিপণন ব্যবস্থাপনা নিয়ন্ত্রণের জন্য প্রণীত আইন।

অভিযানে বাজার পরিদর্শক প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন। এ সময় কোম্পানীগঞ্জ থানা-পুলিশ প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করে।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বাস্থ্য সুরক্ষা ও নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

© চ্যানেল জৈন্তা নিউজ
channeljaintanews24.com