Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
channeljaintanews24.com
সোমবার, ১৭ আগস্ট ২০২৬ | ১০:৫০ অপরাহ্ন
channeljaintanews24@gmail.com

ওসমানীনগরে জমি নিয়ে বিরোধে সংঘর্ষ, আহত ১; থানায় অভিযোগ

চ্যানেল জৈন্তা নিউজ
🕒 সোমবার, ১৭ আগস্ট ২০২৬ | ১০:৫০ অপরাহ্ন

ওসমানীনগর প্রতিনিধি: সিলেটের ওসমানীনগরে জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে পুলিন্দ্র মজুমদার (৬৭) নামে এক ব্যক্তি আহত হয়েছেন। এ ঘটনায় তিনি থানায় লিখিত অভিযোগ করেছেন।


অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার চর ইশ্বরপুর গ্রামে পুলিন্দ্র মজুমদারের মালিকানাধীন জমিতে তাঁর ভাই প্রবিত্র মজুমদারের নির্দেশে ছেলে পংকজ মজুমদার দোকানঘর নির্মাণের কাজ করছিলেন। এতে বাধা দিলে তাঁকে গালিগালাজ, মারধরের চেষ্টা ও প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ করেন পুলিন্দ্র মজুমদার।


অভিযোগে আরও বলা হয়, একপর্যায়ে পংকজ মজুমদার ও গিতা মজুমদার তাঁর বসতঘরের দরজা ভাঙার চেষ্টা করেন এবং বাঁশের লাঠি দিয়ে তাঁর ওপর হামলা চালান।


পুলিন্দ্র মজুমদারের অভিযোগ, এ ঘটনায় থানায় অভিযোগ দিয়ে বাড়ি ফেরার পথে প্রবিত্র মজুমদার গং তাঁকে মারধর করেন। এতে তিনি রক্তাক্ত জখম হন।


তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন প্রবিত্র মজুমদার। তিনি বলেন, “আমি আমার ভাই পুলিন্দ্র মজুমদারকে মারিনি। সে দীর্ঘদিন ধরে আমার বিরুদ্ধে মামলা করার পাঁয়তারা করছে।”


এ বিষয়ে ওসমানীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, “অভিযোগটি তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”


অভিযোগের বিষয়টি তদন্তাধীন থাকায় এ ঘটনায় কারও বিরুদ্ধে অভিযোগের সত্যতা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

ছবি
channeljaintanews24.com
logo
ভিজিট করুন
১৭.০৮.২০২৬
© চ্যানেল জৈন্তা নিউজ — সর্বস্বত্ব সংরক্ষিত
channeljaintanews24.com