ফ্রান্স প্রতিনিধি: সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে ফ্রান্সে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ জাতীয়তাবাদী ফোরাম, ঢাকা বিভাগ ফ্রান্স-এর উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে বেগম খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক জীবন, গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে তাঁর ভূমিকা এবং দেশ ও জনগণের প্রতি অবদানের কথা স্মরণ করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এস এম মিল্টন সরকার। অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন যুবদল ফ্রান্স শাখার সহসভাপতি কাজী আব্দুররেজা তুহিন ও বিএনপি নেতা সালাউদ্দিন বালা।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত ও দোয়া পরিচালনা করেন মাওলানা আব্দুর রহমান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ফ্রান্সের সাবেক সভাপতি সিরাজুল ইসলাম মিয়া। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন ফ্রান্স বিএনপির সাবেক সহসভাপতি মিজানুর রহমান সিকদার। বিশেষ বক্তা হিসেবে বক্তব্য দেন ফ্রান্স বিএনপির সাবেক উপদেষ্টা মিয়া মানিক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারসাই প্রভিন্স বিএনপির সদস্যসচিব সফিক খান, জাতীয়তাবাদী যুবদল ফ্রান্সের সাবেক সভাপতি আরিফ হাসান, জাতীয়তাবাদী মহিলা দল ফ্রান্সের সাবেক নেত্রী সৈয়দা তাওফিকা সায়েদ, জাতীয়তাবাদী যুবদল ফ্রান্সের সহসভাপতি আলম খান, যুবদল ফ্রান্সের যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম রনি, সহদপ্তর সম্পাদক কাওসার আলম, জিয়া পরিষদের সাংগঠনিক সম্পাদক আতিকুল ইসলাম খান কবি, প্যারিস মহানগর যুবদলের সহসভাপতি আজিম আহমেদ মল্লিক, BCAF ফ্রান্সের যুগ্ম সাধারণ সম্পাদক কামরুজ্জামান, জিয়া পরিষদের কোষাধ্যক্ষ রেজাউল করিম এবং সাবেক ছাত্রনেতা আসাদুজ্জামান সেলিম, শাহাদাত হোসেন হৃদয়, কাজী আব্দুল্লাহ, বিন নজরুল ও অনয়সহ আরও অনেকে।
বক্তারা তাঁদের বক্তব্যে মরহুমা বেগম খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন। তাঁরা গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে তাঁর ভূমিকা, রাজনৈতিক সংগ্রাম, ত্যাগ এবং দেশ ও জনগণের প্রতি তাঁর অবদানের কথা স্মরণ করেন।
বক্তারা বলেন, বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলন ও রাজনৈতিক ইতিহাসে বেগম খালেদা জিয়ার অবদান গভীরভাবে স্মরণীয় হয়ে থাকবে।
অনুষ্ঠানে বক্তারা মরহুমা বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন। পরে দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।