Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
লিংক channeljaintanews24.com ক্যাটাগরি সুনামগঞ্জ রিপোর্ট চ্যানেল জৈন্তা নিউজ

সুনামগঞ্জে নৌযান শুমারি ২০২৬-এর তিন দিনব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন

১৭ আগস্ট ২০২৬ • ১০:৪৭ অপরাহ্ন

দোয়ারাবাজার প্রতিনিধি: নৌযান শুমারি ২০২৬-এর মূল শুমারির তথ্য সংগ্রহ কার্যক্রমে দায়িত্বপ্রাপ্ত জোনাল অফিসার ও তথ্য সংগ্রহকারীদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ সুনামগঞ্জ জেলায় সম্পন্ন হয়েছে।


১৫ আগস্ট শুরু হওয়া এ প্রশিক্ষণ সোমবার (১৭ আগস্ট) শেষ হয়। জেলার ৮টি কেন্দ্রে একযোগে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। ১৫ থেকে ১৭ আগস্ট প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত প্রশিক্ষণ কার্যক্রম চলে।


প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মোহাম্মদ আজাদুর রহমান, যুগ্মপরিচালক, বিভাগীয় পরিসংখ্যান অফিস, সিলেট। প্রশিক্ষণের একটি কেন্দ্র ছিল সুনামগঞ্জের ইসলামিক ফাউন্ডেশনের সম্মেলন কক্ষ।


নৌপরিবহন মন্ত্রণালয়ের উদ্যোগে পরিচালিত নৌযান শুমারি ২০২৬-এর মূল উদ্দেশ্য হলো দেশের ইঞ্জিনচালিত নৌযানগুলোর সঠিক তথ্য সংগ্রহ এবং একটি নিবন্ধিত তথ্যভান্ডার তৈরি করা। একই সঙ্গে নৌযানের সংখ্যা, ধরন ও সংশ্লিষ্ট বিভিন্ন তথ্য সংগ্রহের মাধ্যমে একটি সমন্বিত নৌযান ডাটাবেজ তৈরির কার্যক্রম এগিয়ে নেওয়া হবে।


প্রশিক্ষণের তদারকি করেন সুনামগঞ্জ জেলা পরিসংখ্যান কার্যালয়ের উপপরিচালক (ভারপ্রাপ্ত) ও DCC মুশফিকুর রহমান পারভেজ। প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন সুনামগঞ্জ সদর উপজেলা পরিসংখ্যান কার্যালয়ের পরিসংখ্যান তদন্তকারী (SI) মো. সুয়েবুর রহমান।


সংশ্লিষ্টরা জানান, প্রশিক্ষণ শেষে মাঠপর্যায়ে নৌযান শুমারির তথ্য সংগ্রহ কার্যক্রম পরিচালনা করা হবে। আগামী ২১ আগস্ট থেকে ২৯ আগস্ট ২০২৬ পর্যন্ত নৌযান শুমারির মূল তথ্য সংগ্রহ কার্যক্রম চলবে।


সঠিক ও নির্ভুল তথ্য সংগ্রহের মাধ্যমে দেশের ইঞ্জিনচালিত নৌযানের একটি পূর্ণাঙ্গ চিত্র পাওয়া যাবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন। এর মাধ্যমে ভবিষ্যতে নৌযান ব্যবস্থাপনা, পরিকল্পনা প্রণয়ন এবং নৌপরিবহন খাতের উন্নয়ন কার্যক্রম আরও কার্যকরভাবে পরিচালনা করা সম্ভব হবে।

বিজ্ঞাপন channeljaintanews24.com