ঢাকা : রাজধানীতে আগামী মঙ্গলবার (১৮ আগস্ট) থেকে চালু হচ্ছে বিশেষ ‘মহিলা বাস’ সার্ভিস। বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) উদ্যোগে চালু হতে যাওয়া এ সার্ভিসে শুধু নারীরা যাত্রী হিসেবে চলাচল করতে পারবেন। বাসের চালক ও কন্ডাক্টরের দায়িত্বও পালন করবেন নারীরা।
মঙ্গলবার সকাল ১০টায় রাজধানীর তেজগাঁওয়ে বিআরটিসির ঢাকা ট্রাক ডিপো প্রাঙ্গণে এ সার্ভিসের আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে বিআরটিসি।
রোববার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিআরটিসি জানায়, নারীদের জন্য নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় গণপরিবহন নিশ্চিত করার পাশাপাশি পরিবহন খাতে নারীদের কর্মসংস্থানের সুযোগ বাড়ানোই এ উদ্যোগের অন্যতম লক্ষ্য।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম। বিশেষ অতিথি হিসেবে থাকবেন রেলপথ মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ।
অনুষ্ঠানে আরও উপস্থিত থাকবেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব মোহাম্মদ জিয়াউল হক। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বিআরটিসির চেয়ারম্যান আবদুল লতিফ মোল্লা।
বিআরটিসি জানিয়েছে, উদ্বোধনের পর নির্ধারিত রুটে ‘মহিলা বাস’ সার্ভিসের বাসগুলো চলাচল করবে। এর মাধ্যমে রাজধানীতে নারীদের জন্য নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় গণপরিবহনের সুযোগ বাড়ার পাশাপাশি পরিবহন খাতে নারীদের অংশগ্রহণ ও কর্মসংস্থানের সুযোগও তৈরি হবে।