Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
১৭ আগস্ট ২০২৬ · ১০:৪২ অপরাহ্ন

শ্রীমঙ্গলে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে মোবাইল কোর্ট, একজনের ৩ মাসের কারাদণ্ড

চ্যানেল জৈন্তা নিউজ
ছবি

শ্রীমঙ্গল প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। সোমবার (১৭ আগস্ট ২০২৬) সকাল ১০টায় উপজেলার পশ্চিম ভাড়াউড়া ইউনিয়নের রুপশপুর এলাকার চিড়িয়াখানা রোড ও মৌলভীবাজার রোডের ৫ নম্বর পুল এলাকায় পৃথকভাবে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন শ্রীমঙ্গল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিনহাজুল ইসলাম।

রুপশপুর এলাকার চিড়িয়াখানা রোডে অভিযান পরিচালনাকালে প্রশাসনের উপস্থিতি টের পেয়ে অবৈধভাবে বালু উত্তোলনকারীরা ছড়ার অপর পাশ দিয়ে পালিয়ে যায়। ফলে ঘটনাস্থল থেকে কাউকে আটক করা সম্ভব হয়নি এবং কাউকে অর্থদণ্ড বা কারাদণ্ড দেওয়া যায়নি। তবে ওই স্থানে অবৈধ বালু উত্তোলনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে বিধি মোতাবেক আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে প্রশাসন।

অপরদিকে, মৌলভীবাজার রোডের ৫ নম্বর পুল এলাকায় অভিযান চালিয়ে বালু উত্তোলনরত অবস্থায় মো. ছাতির মিয়া (৩৫) নামে একজনকে হাতেনাতে আটক করা হয়। তিনি শ্রীমঙ্গল উপজেলার কালাপুর গ্রামের আব্দুল মালিকের ছেলে।

পরে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী মো. ছাতির মিয়াকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

প্রশাসনের বক্তব্য: শ্রীমঙ্গল উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে অবৈধ বালু উত্তোলন বন্ধে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। অবৈধভাবে বালু উত্তোলনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

© চ্যানেল জৈন্তা নিউজ
channeljaintanews24.com