গোলাপগঞ্জ প্রতিনিধি:
গোলাপগঞ্জ অনলাইন প্রেসক্লাবের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৬ আগস্ট) রাতে গোলাপগঞ্জ পৌর শহরের মর্তুজা মার্কেটের তৃতীয় তলায় সংগঠনের অস্থায়ী কার্যালয় জিবি টেলিভিশনের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি আব্দুল জলিলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ফাহিম আহমদের পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন সিনিয়র সহসভাপতি খন্দকার বদরুল আলম, সহসভাপতি শাহ আলম, আব্দুল্লাহ আহমদ, দেলোয়ার হোসেন মাহমুদ, যুগ্ম সাধারণ সম্পাদক ফাহাদ হোসাইন ও ওলিউর রহমান, সাংগঠনিক সম্পাদক সামিল হোসেন, সহদপ্তর সম্পাদক আফসার আহমদ, অর্থ সম্পাদক তামিম আহমদ, সহ-অর্থ সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ, প্রচার সম্পাদক সাকেল উদ্দিন ও সদস্য রিমন আহমদ।
সভায় সংগঠনের সার্বিক কার্যক্রম ও অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রম আরও গতিশীল করা এবং সাংগঠনিক কার্যক্রম জোরদারের বিষয়ে বিভিন্ন মতামত তুলে ধরা হয়।
এছাড়া গোলাপগঞ্জ অনলাইন প্রেসক্লাবের এক দশক পূর্তি উপলক্ষে অনুষ্ঠান আয়োজনের জন্য পাঁচ সদস্যের একটি উদযাপন কমিটি গঠন করা হয়।
কমিটিতে রয়েছেন—সহসভাপতি শাহ আলম, দেলোয়ার হোসেন মাহমুদ, সাধারণ সম্পাদক ফাহিম আহমদ, অর্থ সম্পাদক তামিম আহমদ এবং সদস্য দেলোয়ার হোসেন মান্না।
সভায় সংগঠনের এক দশক পূর্তি অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন করতে কমিটির সদস্যদের দায়িত্বশীলভাবে কাজ করার আহ্বান জানানো হয়।