Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
লিংক channeljaintanews24.com ক্যাটাগরি আইন আদালত রিপোর্ট চ্যানেল জৈন্তা নিউজ

কানাইঘাটে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি, দুই ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা

১৬ আগস্ট ২০২৬ • ১১:৫৯ অপরাহ্ন

কানাইঘাট প্রতিনিধি:

সিলেটের কানাইঘাট উপজেলায় মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ ও বিক্রয়ের বিরুদ্ধে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে দুটি ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়ায় দুইজনকে মোট ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।


রোববার (১৬ আগস্ট ২০২৬) বিকেল ৫টা ২০ মিনিটে কানাইঘাট উপজেলা হাসপাতাল সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।


অভিযানকালে দুটি ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ ও বিক্রয়ের বিষয়টি শনাক্ত করা হয়। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী পৃথক দুটি মামলায় দুইজনকে সর্বমোট ২৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।


সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, মেয়াদোত্তীর্ণ ওষুধ মানুষের স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ। জনস্বাস্থ্য সুরক্ষা ও ভোক্তা অধিকার নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন channeljaintanews24.com