Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
channeljaintanews24.com
শনিবার, ১৫ আগস্ট ২০২৬ | ১২:১৩ পূর্বাহ্ন
channeljaintanews24@gmail.com

কর্মচারীর অসুস্থতার খবর শুনে সৌদি আরব থেকে সিলেটে ছুটে এলেন কফিল

চ্যানেল জৈন্তা নিউজ
🕒 শনিবার, ১৫ আগস্ট ২০২৬ | ১২:১৩ পূর্বাহ্ন

রুবেল আহমদঃ

কর্মচারীর অসুস্থতার খবর শুনে সুদূর সৌদি আরব থেকে বাংলাদেশে ছুটে এসে মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন সৌদি নাগরিক ও কফিল আবদুল লতিফ।


সিলেটের গোয়াইনঘাট উপজেলার ৪ নম্বর লেঙ্গুড়া ইউনিয়নের সতী গ্রামের বাসিন্দা আব্দুস শুক্কুর জীবিকার তাগিদে প্রায় ৩২ বছর সৌদি আরবের জেদ্দার শামির এলাকায় কফিল আবদুল লতিফের অধীনে বিল্ডিং কনস্ট্রাকশনের কাজে নিয়োজিত ছিলেন। দীর্ঘ কর্মজীবনে কয়েকবার দেশে আসা-যাওয়া করলেও প্রায় তিন বছর আগে তিনি স্থায়ীভাবে দেশে ফিরে আসেন।


দেশে ফিরে আসার পরও আব্দুস শুক্কুরের সঙ্গে তার সৌদি কফিল আবদুল লতিফের নিয়মিত যোগাযোগ ছিল। সম্প্রতি আব্দুস শুক্কুর অসুস্থ হয়ে পড়েছেন—এমন খবর পেয়ে তাকে দেখতে বাংলাদেশে আসার সিদ্ধান্ত নেন আবদুল লতিফ।


বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুর ১২টার দিকে তিনি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান। দীর্ঘদিনের কর্মচারীর অসুস্থতার খবর পেয়ে হাজার হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে কফিলের বাংলাদেশে ছুটে আসার ঘটনায় বিমানবন্দর ও আশপাশে উপস্থিতদের মধ্যে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।


বিষয়টি নিশ্চিত করেছেন আব্দুস শুক্কুরের ছেলে ও গোয়াইনঘাট সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক রাসেল আহমদ। তিনি জানান, তার বাবার অসুস্থতার খবর পেয়ে কফিল আবদুল লতিফ সৌদি আরব থেকে বাংলাদেশে এসেছেন।


দীর্ঘ ৩২ বছরের কর্মজীবনের সম্পর্ক পেরিয়ে কর্মচারীর অসুস্থতার সময়ে তাকে দেখতে কফিলের বাংলাদেশে ছুটে আসার ঘটনাটি স্থানীয়দের মধ্যে ব্যাপক প্রশংসা ও আবেগের সৃষ্টি করেছে।


অনেকের মতে, এ ঘটনা প্রমাণ করে—মানবিক সম্পর্ক কখনোই শুধু কর্মক্ষেত্র কিংবা অর্থনৈতিক সম্পর্কের মধ্যে সীমাবদ্ধ থাকে না; আন্তরিকতা ও দীর্ঘদিনের সম্পর্কের বন্ধন দেশ ও সীমানার গণ্ডিও পেরিয়ে যেতে পারে।

ছবি
channeljaintanews24.com
logo
ভিজিট করুন
১৫.০৮.২০২৬
© চ্যানেল জৈন্তা নিউজ — সর্বস্বত্ব সংরক্ষিত
channeljaintanews24.com