Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
channeljaintanews24.com
শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬ | ১১:২১ অপরাহ্ন
channeljaintanews24@gmail.com

সিলেট সীমান্তে ২৬ লাখ টাকার চোরাচালানী মালামাল আটক

চ্যানেল জৈন্তা নিউজ
🕒 শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬ | ১১:২১ অপরাহ্ন

সিলেট সীমান্তে পৃথক চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে ভারতীয় বিভিন্ন পণ্য ও বাংলাদেশ থেকে পাচারকালে বাংলাদেশি মালামাল বহনকারী একটি বারকী নৌকা আটক করেছে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)। আটককৃত চোরাচালানী মালামালের আনুমানিক সিজার মূল্য ২৬ লাখ ৪০ হাজার টাকা।


বৃহস্পতিবার (১৪ আগস্ট ২০২৬) গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর দায়িত্বাধীন সীমান্তবর্তী এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়। ডিবিরহাওর, বিছনাকান্দি, উৎমা, পাথরকোয়ারী, প্রতাপপুর, সংগ্রাম ও তামাবিল এলাকায় সংশ্লিষ্ট বিওপির সদস্যরা চোরাচালানবিরোধী অভিযান চালান।


অভিযানে ভারতীয় গরু, সবজি, কসমেটিকস, চকলেট, সুপারি, চিনি ও সনপাপড়ি আটক করা হয়। একইসঙ্গে বাংলাদেশ থেকে পাচারকালে বাংলাদেশি মালামাল বহনকারী একটি বারকী নৌকা আটক করতে সক্ষম হয় বিজিবি।


সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর অধিনায়ক জানান, সীমান্তের নিরাপত্তা রক্ষা, চোরাচালান ও মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম এবং গোয়েন্দা তৎপরতা সর্বাত্মকভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে এসব চোরাচালানী মালামাল আটক করা হয়েছে।


আটককৃত চোরাচালানী মালামালের বিষয়ে বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে বিজিবি জানিয়েছে।

ছবি
channeljaintanews24.com
logo
ভিজিট করুন
১৪.০৮.২০২৬
© চ্যানেল জৈন্তা নিউজ — সর্বস্বত্ব সংরক্ষিত
channeljaintanews24.com