জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি:
সিলেটের জৈন্তাপুরে বালুবাহী ড্রাম ট্রাকে করে কৌশলে পাচারের সময় ১০২ বোতল বিদেশি মদ জব্দ করেছে জৈন্তাপুর মডেল থানা পুলিশ। এ ঘটনায় মো. শাহরিয়ার আহমেদ (২২) নামে এক যুবককে আটক করা হয়েছে। পুলিশের উপস্থিতি টের পেয়ে এ সময় আরও একজন পালিয়ে যান।
শুক্রবার (১৪ আগস্ট) ভোর ৫টা ৪৫ মিনিটের দিকে সিলেট-তামাবিল মহাসড়কের হরিপুর পুলিশ চেকপোস্ট এলাকায় অভিযান চালিয়ে এসব মদ জব্দ করা হয়।
আটক মো. শাহরিয়ার আহমেদ গোয়াইনঘাট উপজেলার নয়াখেল এলাকার বাসিন্দা। তার বাবার নাম ইসমাইল আলি।
পুলিশ জানায়, সিলেটগামী একটি বালুবাহী ড্রাম ট্রাক (ঢাকা মেট্রো-ট-১২-২৩৬৭) হরিপুর পুলিশ চেকপোস্ট এলাকায় সংকেত দিয়ে থামানো হয়। এ সময় ট্রাকে থাকা এক ব্যক্তি দৌড়ে পালিয়ে যান। পরে অপর একজনকে আটক করে পুলিশ।
পুলিশ ট্রাকটিতে তল্লাশি চালিয়ে বালুর নিচে এবং ট্রাকের নিচে মাদক পরিবহনের জন্য বিশেষভাবে তৈরি একটি গোপন চেম্বার থেকে ১০২ বোতল বিদেশি মদ জব্দ করে। প্রতিটি বোতলে ৭৫০ মিলিলিটার করে মদ রয়েছে।
জব্দ করা মদের মধ্যে রয়েছে রয়েল স্ট্যাগ, আইকোনিক গ্রিন ও রয়েল গ্রিন ব্র্যান্ডের মদ। জব্দকৃত মদের আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ লাখ ৬ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।
অভিযানে নেতৃত্ব দেন জৈন্তাপুর মডেল থানার উপপরিদর্শক (এসআই) সজল দাস। এ সময় থানার সঙ্গীয় পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা বলেন, ভারতীয় সীমান্ত অতিক্রম করে মদগুলো পাচারের উদ্দেশ্যে বিশেষ কৌশলে বালুবাহী ট্রাকে করে নিয়ে যাওয়া হচ্ছিল। এ ঘটনায় আটক ব্যক্তি ও পলাতক ব্যক্তিকে আসামি করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।