নিজস্ব প্রতিবেদক, জকিগঞ্জ:
যুক্তরাজ্যে বসবাসরত জকিগঞ্জবাসীদের সংগঠন জকিগঞ্জ এসোসিয়েশন ইউকের উদ্যোগে দিনব্যাপী সামার ট্রিপ অনুষ্ঠিত হয়েছে। রোববার (৯ আগস্ট) লন্ডনের অদূরে একটি সমুদ্রসৈকত এলাকায় আয়োজিত এ আনন্দভ্রমণে সাড়ে তিন শতাধিক প্রবাসী জকিগঞ্জবাসী অংশ নেন।
দিনব্যাপী আয়োজনে খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান, ইসলামী নাশীদ, শিশু-কিশোরদের বিভিন্ন বিনোদনমূলক কার্যক্রম ও ধর্মীয় আলোচনা অনুষ্ঠিত হয়। অংশগ্রহণকারীদের জন্য খাবার ও স্ন্যাকসেরও ব্যবস্থা ছিল। চারটি কোচ ও ব্যক্তিগত গাড়িতে করে যুক্তরাজ্যের বিভিন্ন এলাকা থেকে প্রবাসী জকিগঞ্জবাসীরা এতে অংশ নেন।
সামার ট্রিপে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) আসনের সংসদ সদস্য মুফতি আবুল হাসান। এটি ছিল তাঁর প্রথম ইংল্যান্ড সফর। দিনভর তিনি প্রবাসী জকিগঞ্জবাসীদের সঙ্গে সময় কাটান।
মুফতি আবুল হাসান বলেন, যুক্তরাজ্যের বিভিন্ন শহরে বসবাসরত প্রবাসী জকিগঞ্জবাসীকে একটি প্ল্যাটফর্মে ঐক্যবদ্ধ করতে জকিগঞ্জ এসোসিয়েশন ইউকের ভূমিকা প্রশংসনীয়। এ ধরনের আয়োজন প্রবাসীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সৌহার্দ্য বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন জকিগঞ্জ এসোসিয়েশন ইউকের সাবেক সভাপতি ও ক্রয়ডন কাউন্সিলের সাবেক মেয়র শেরওয়ান চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন সংগঠনের উপদেষ্টা ও ইসলামী মিডিয়া ভাষ্যকার মুফতি আব্দুল মুনতাকিম। তিনি বক্তব্য দেওয়ার পাশাপাশি নাশীদ ও নাতে রাসূল পরিবেশন করেন।
অনুষ্ঠানে কাউন্সিলর আয়াস মিয়া, বাংলাদেশ থেকে আগত খেলাফত মজলিস নেতা মুনতাসির আলী, ইউকে খেলাফত মজলিসের দায়িত্বশীল মাওলানা সাদিকুর রহমান, রিজেন্ট পার্ক সেন্ট্রাল মসজিদের ইমাম শায়খ কাজী লুৎফুর রহমান, মাওলানা আনিসুর রহমান, কামাল এমসি রহমানসহ বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
আনন্দভ্রমণে বিভিন্ন খেলাধুলা ও কার্যক্রমে কৃতিত্ব দেখানো অংশগ্রহণকারীদের সংগঠনের পক্ষ থেকে পুরস্কৃত করা হয়। আয়োজন সফল করতে জকিগঞ্জ এসোসিয়েশন ইউকের সাধারণ সম্পাদক আবুল হুসেইনের পরিকল্পনা ও প্রচেষ্টার প্রশংসা করেন অংশগ্রহণকারীরা।
এ ছাড়া সংগঠনের সহসভাপতি জয়নুল আবেদীন, মাওলানা হাফেজ এনামুল হক, আবদুর রাজ্জাক, শায়খ কাজী আবদুর রহমান, আখতারুজ্জামান, কোষাধ্যক্ষ কাজী মাওলানা এমদাদ, সাংগঠনিক সম্পাদক কাজী খালেদ, ক্রীড়া সম্পাদক গুলজার আহমদ, সহসাধারণ সম্পাদক কামাল উদ্দিন, সহকারী অর্থ সম্পাদক কামরুল ইসলাম, ইসি সদস্য গোলাম মর্তুজা চৌধুরী ইকবালসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা আয়োজন বাস্তবায়নে ভূমিকা রাখেন।
আয়োজকরা জানান, প্রবাসী জকিগঞ্জবাসীর মধ্যে পারস্পরিক যোগাযোগ, সৌহার্দ্য ও সম্প্রীতি বাড়ানোর পাশাপাশি সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করাই এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য। দিনব্যাপী আনন্দভ্রমণে অংশগ্রহণকারীরা সমুদ্রসৈকতের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করেন।