Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
channeljaintanews24.com
শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬ | ১১:৫৬ পূর্বাহ্ন
channeljaintanews24@gmail.com

জকিগঞ্জে ডাকাতি ও দস্যুতা মামলার আসামি বাবলুসহ গ্রেপ্তার ৩

চ্যানেল জৈন্তা নিউজ
🕒 শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬ | ১১:৫৬ পূর্বাহ্ন

নিজস্ব প্রতিবেদক, জকিগঞ্জ:

সিলেটের জকিগঞ্জে দস্যুতা মামলার পলাতক আসামি এবং ডাকাতির প্রস্তুতিকালে পুলিশকে আক্রমণের অভিযোগে করা মামলার এজাহারনামীয় আসামি বাবুল আহমদ ওরফে বাবলু (২৮)সহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।


মঙ্গলবার জকিগঞ্জ উপজেলার ওয়াসার এলাকা থেকে বাবলুকে গ্রেপ্তার করা হয়। তিনি উপজেলার পূর্ব খলাদাপনিয়া গ্রামের মতিউর রহমান ওরফে মকতি মিয়ার ছেলে। পুলিশ জানায়, বাবলু একটি দস্যুতা মামলার পলাতক আসামি। এছাড়া চলতি সপ্তাহে ডাকাতির প্রস্তুতিকালে এসআই মোর্শেদকে আক্রমণের ঘটনায় করা মামলাতেও তার নাম রয়েছে।


পৃথক অভিযানে মাদক মামলার আসামি মো. সাবু মিয়া তালুকদার ওরফে কালা মিয়া (৩৯)কে গ্রেপ্তার করা হয়। তিনি কাজলসার ইউনিয়নের হাড়িকান্দি গ্রামের তেরাই মিয়ার ছেলে।


এ ছাড়া ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় দেলোয়ার হোসেন (৩৮) নামে আরও একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি বিরশ্রী ইউনিয়নের উত্তর বিপক গ্রামের আব্দুল লতিফের ছেলে।


জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাক গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেপ্তার তিন আসামিকে যথাযথ প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হয়েছে।


ওসি জানান, দস্যুতা মামলার পলাতক আসামি এবং পুলিশকে আক্রমণের অভিযোগে করা মামলার এজাহারনামীয় আসামি বাবুল আহমদ ওরফে বাবলুকে রিমান্ডে নেওয়ার আবেদন করবে পুলিশ। রিমান্ডে পাওয়া গেলে তার কাছ থেকে গুরুত্বপূর্ণ আরও তথ্য পাওয়া যেতে পারে।

ছবি
channeljaintanews24.com
logo
ভিজিট করুন
১৪.০৮.২০২৬
© চ্যানেল জৈন্তা নিউজ — সর্বস্বত্ব সংরক্ষিত
channeljaintanews24.com