Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
channeljaintanews24.com
বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬ | ১১:২৩ অপরাহ্ন
channeljaintanews24@gmail.com

জকিগঞ্জে ডাকাতি প্রস্তুতিকালে পুলিশের ওপর হামলার মামলার আসামিসহ গ্রেফতার ৩

চ্যানেল জৈন্তা নিউজ
🕒 বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬ | ১১:২৩ অপরাহ্ন

সিলেটের জকিগঞ্জ থানা পুলিশের পৃথক অভিযানে দস্যুতা মামলার পলাতক আসামি, ডাকাতি প্রস্তুতিকালে পুলিশের ওপর হামলার মামলার আসামিসহ মোট ০৩ জনকে গ্রেফতার করা হয়েছে।

জকিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আব্দুর রাজ্জাকের নির্দেশনায় গত ১১ আগস্ট (মঙ্গলবার) বিকাল আনুমানিক ৫টা ৫ মিনিটের দিকে ওয়াসা এলাকা থেকে এসআই (নিরস্ত্র) শৈলেশ চন্দ্র দাস ও এএসআই (নিরস্ত্র) এরশাদ মিয়ার নেতৃত্বে পুলিশের একটি দল এই অভিযান পরিচালনা করে।

অভিযানে জকিগঞ্জ থানার এফআইআর নং-০২ (তারিখ ০৬/০৮/২০২৬), দণ্ডবিধির ৩৯৪ ধারার পলাতক আসামি বাবুল আহমদ ওরফে বাবলুকে (২৮) গ্রেফতার করা হয়। তিনি পূর্ব খলাদাপনিয়া এলাকার মতিউর রহমান ওরফে মকতি মিয়ার ছেলে। পুলিশ জানায়, এই আসামি ডাকাতির প্রস্তুতিকালে এসআই মোর্শেদের ওপর হামলা চালানোর মামলার এজাহারনামীয় আসামি।


এদিকে অন্য একটি অভিযানিক দল মাদক মামলার আসামি সাবু মিয়া তালুকদার ওরফে কালা মিয়াকে (৩৯) গ্রেফতার করে। তিনি হাড়িকান্দি, ৩নং কাজলসার ইউনিয়নের তেরাই মিয়ার ছেলে। একই অভিযানে ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় দেলোয়ার হোসেনকেও (৩৮) গ্রেফতার করা হয়। তিনি উত্তর বিপক, ২নং বিরশ্রী ইউনিয়নের বাসিন্দা আব্দুল লতিফের ছেলে।


পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত সব আসামিকে যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

সিলেট জেলা পুলিশ জানায়, অপরাধ দমন, অবৈধ মাদক উদ্ধার, আসামি গ্রেফতার ও জেলার সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় তারা নিরলসভাবে কাজ করে যাচ্ছে। পাশাপাশি চোরাচালান রোধ এবং মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে গ্রেফতারেও গুরুত্ব দিয়ে কাজ করছে জেলা পুলিশ।

ছবি
channeljaintanews24.com
logo
ভিজিট করুন
১৩.০৮.২০২৬
© চ্যানেল জৈন্তা নিউজ — সর্বস্বত্ব সংরক্ষিত
channeljaintanews24.com