Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
channeljaintanews24.com
বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬ | ০৪:৪৬ অপরাহ্ন
channeljaintanews24@gmail.com

চিকনাগোল আদর্শ উচ্চ বিদ্যালয়ে নৈশপ্রহরী মদরিছ আলীর আনুষ্ঠানিক বিদায় সংবর্ধনা

চ্যানেল জৈন্তা নিউজ
🕒 বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬ | ০৪:৪৬ অপরাহ্ন

সিলেটের জৈন্তাপুর উপজেলা  চিকনাগোল আদর্শ উচ্চ বিদ্যালয়ের নৈশপ্রহরী মো. মদরিছ আলীর আনুষ্ঠানিক বিদায়ী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। দীর্ঘ কর্মজীবন শেষে প্রিয় সহকর্মীকে বিদায় জানাতে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্টরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।


রবিবার (৯ আগস্ট) সকাল ১১টায় বিদ্যালয় প্রাঙ্গণে এ বিদায়ী অনুষ্ঠানের আয়োজন করা হয়।


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কামরুজ্জামান চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নুরুল ইসলাম, বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা আব্দুল হামিদ, আজীবন দাতা সদস্য অহিদুর রহমান, সাবেক পরিচালনা কমিটির সম্মানিত সদস্য হাজি সিরাজ উদ্দিন ও আহমদ আলী এবং চিকনাগোল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মঞ্জুর আহমদ।


অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের এডহক কমিটির সম্মানিত সভাপতি এ বি এম জাকারিয়া। অনুষ্ঠানটি পরিচালনা করেন অত্র বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মাশেদুল হক।


বিদায়ী সহকর্মী মো. মদরিছ আলীর দীর্ঘ কর্মজীবনের দায়িত্বশীলতা, আন্তরিকতা ও সহকর্মীদের প্রতি ভালোবাসার কথা স্মরণ করে বক্তারা তাঁর ভূয়সী প্রশংসা করেন। বক্তারা বলেন, একজন নৈশপ্রহরী হিসেবে বিদ্যালয়ের নিরাপত্তা ও দায়িত্ব পালনে মদরিছ আলীর আন্তরিকতা ও কর্তব্যনিষ্ঠা ছিল প্রশংসনীয়। দীর্ঘদিনের কর্মজীবনে তিনি সহকর্মী ও শিক্ষার্থীদের সঙ্গে যে আন্তরিক সম্পর্ক গড়ে তুলেছেন, তা বিদ্যালয় পরিবারের কাছে স্মরণীয় হয়ে থাকবে।


অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক রাশেদা বেগম, মনি মালা দেবী, ফয়জুল ইসলাম লিটন, অরবিন্দু দে, আল আমিনুর রশিদসহ বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীরা। বক্তারা বিদায়ী সহকর্মীর সুস্বাস্থ্য, সুখী ও সুন্দর অবসর জীবন কামনা করেন।


বিদায়ী বক্তব্যে মো. মদরিছ আলী দীর্ঘ কর্মজীবনে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও সহকর্মীদের কাছ থেকে পাওয়া সহযোগিতা ও ভালোবাসার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বিদ্যালয়ের সঙ্গে দীর্ঘদিনের কর্মজীবনের স্মৃতিচারণ করে আবেগাপ্লুত হয়ে পড়েন।


শেষে বিদ্যালয় পরিবারের পক্ষ থেকে প্রিয় সহকর্মী মো. মদরিছ আলীর অবসর জীবন সুখ, শান্তি, সুস্বাস্থ্য ও আনন্দে পরিপূর্ণ হোক—এই কামনা করা হয়। বক্তারা তাঁর আগামীর দিনগুলো সুন্দর ও কল্যাণময় হওয়ার জন্য মহান আল্লাহর কাছে দোয়া করেন।


অনুষ্ঠানের বিভিন্ন পর্যায়ের স্মরণীয় মুহূর্তগুলো শিক্ষক, শিক্ষার্থী ও অতিথিদের আলোকচিত্রে ধারণ করা হয়।

ছবি
channeljaintanews24.com
logo
ভিজিট করুন
১৩.০৮.২০২৬
© চ্যানেল জৈন্তা নিউজ — সর্বস্বত্ব সংরক্ষিত
channeljaintanews24.com