ছাতকে এসএসসি ফলাফলে দুই শিক্ষার্থীর কৃতিত্ব, আবীদ উত্তীর্ণ ও আদিবার গোল্ডেন এ প্লাস
সেলিম মাহবুব, ছাতক:
সুনামগঞ্জের ছাতকে ২০২৬ সালের এসএসসি পরীক্ষার ফলাফলে কৃতিত্বের স্বাক্ষর রেখেছে দুই শিক্ষার্থী। ছাতকের পেপারমিল উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে ইমতিয়াজ আহমদ আবীদ। অন্যদিকে সাউথ ওয়েস্ট সালেহ আহমেদ স্কুল এন্ড কলেজ থেকে জিপিএ-৫ (গোল্ডেন এ প্লাস) অর্জন করেছে তাসনিম ইসলাম (আদিবা)।
এসএসসিতে উত্তীর্ণ আবীদ
ছাতকের পেপারমিল উচ্চ বিদ্যালয় থেকে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে উত্তীর্ণ হয়েছে ইমতিয়াজ আহমদ আবীদ।
ইমতিয়াজ আহমদ আবীদ ছাতক পৌর শহরের ৪ নম্বর ওয়ার্ডের ভাজনা মহলের বাসিন্দা। বর্তমানে সে বাগবাড়ী মহল্লায় বসবাস করছে। তার বাবা রেমিট্যান্স যোদ্ধা, প্রবাসী আলহাজ্ব জাবের আহমদ এবং মা গৃহিণী মোছা. রাহিমা তালুকদার।
ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জন করে দেশসেবায় নিজেকে এগিয়ে নিতে চায় আবীদ। তার অর্জিত ফলাফলের জন্য সে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, বাবা-মা, গৃহশিক্ষক ও আত্মীয়-স্বজনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে। সাফল্যের ধারা অব্যাহত রাখতে সে সবার দোয়া প্রার্থী।
গোল্ডেন এ প্লাস পেয়েছে আদিবা
অন্যদিকে, ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ (গোল্ডেন এ প্লাস) অর্জন করেছে তাসনিম ইসলাম (আদিবা)।
সুনামগঞ্জ জেলার শ্রেষ্ঠ বিদ্যাপীঠ হিসেবে পরিচিত ছাতকের সাউথ ওয়েস্ট সালেহ আহমেদ স্কুল এন্ড কলেজ থেকে এবারের এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে এ কৃতিত্ব অর্জন করে সে।
তাসনিম ইসলাম (আদিবা) ছাতক উপজেলার পাইগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. জহিরুল ইসলাম (নোমান) ও একই বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা আছমা বেগম দম্পতির মেয়ে।
আদিবার এ সাফল্যে তার পরিবার, শিক্ষক-শিক্ষিকা ও এলাকাবাসীর মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে। তারা আদিবার উজ্জ্বল ভবিষ্যৎ ও ধারাবাহিক সাফল্য কামনা করেছেন।
উল্লেখ্য, সাউথ ওয়েস্ট সালেহ আহমেদ স্কুল এন্ড কলেজ প্রতি বছরের মতো এবারও এসএসসি পরীক্ষার ফলাফলে সাফল্যের ধারা অব্যাহত রেখেছে। এবারের ফলাফলেও প্রতিষ্ঠানটি সুনামগঞ্জ জেলার মধ্যে শ্রেষ্ঠত্বের স্থান অর্জন করে ছাতক উপজেলার সুনাম বয়ে এনেছে।