Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
১৩ আগস্ট ২০২৬ · ০৩:২১ অপরাহ্ন

গোলাপগঞ্জে পুলিশের বিশেষ অভিযান, যুবলীগ নেতা এনামসহ গ্রেপ্তার ১০

চ্যানেল জৈন্তা নিউজ
ছবি

গোলাপগঞ্জ প্রতিনিধি: সিলেটের গোলাপগঞ্জে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং বিভিন্ন মামলার আসামিদের গ্রেপ্তারে পুলিশের বিশেষ অভিযান জোরদার করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে বৈষম্যবিরোধী মামলা, আদালতের ওয়ারেন্টভুক্ত ও নিয়মিত মামলার আসামিসহ মোট ১০ জনকে গ্রেপ্তার করেছে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ।

গ্রেপ্তারদের মধ্যে গোলাপগঞ্জ উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক এনাম উদ্দিন (৪৭) রয়েছেন। তিনি উপজেলার শরীফগঞ্জ ইউনিয়নের খাটকাই এলাকার বাসিন্দা।

পুলিশের প্রেসনোট অনুযায়ী, অতিরিক্ত পুলিশ সুপার, জকিগঞ্জ সার্কেল (অতিরিক্ত দায়িত্বে গোলাপগঞ্জ সার্কেল), সিলেট এবং গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জের সার্বিক দিকনির্দেশনায় গত ২৪ ঘণ্টায় উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় বিভিন্ন মামলার আসামিদের শনাক্ত করে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার অন্যরা হলেন— রবিউল হক জনি, পিতা মৃত বদরুল হক, দাড়ীপাতন; জমির হোসেন, পিতা মৃত হারুনুর রশিদ, রায়গড় বটেরপাড়া; পাপলু আহমদ (৩০), পিতা মৃত ফজলু মিয়া, দত্তরাইল; তারেক আহমদ (৩০), পিতা মোতাচ্ছির আলী, কানিশাইল (উত্তর); শফি আহমদ (৩০), পিতা আতন আলী, রনকেলী নরুপাড়া; মো. রুবেল মিয়া (২৮), পিতা মো. জুরু মিয়া, শাহজাদাপুর (শেখ মনুর পাড়া), সরাইল, ব্রাহ্মণবাড়িয়া; টাকু হুসেন (২৯), পিতা ইছাক, ফুলবাড়ী (পার্ট); মো. জাহান উদ্দিন (২৯), পিতা গিয়াস উদ্দিন, ফুলবাড়ী পূর্বপাড়া (দিঘীরপার); এবং প্রদীপ পাল (৩০), পিতা মৃত পীযুষ কান্তি পাল, ফুলবাড়ী (পালপাড়া), গোলাপগঞ্জ।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট মামলা ও আদালতের আদেশ অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। বিশেষ করে বৈষম্যবিরোধী মামলাসহ বিভিন্ন মামলায় অভিযুক্ত ও ওয়ারেন্টভুক্ত আসামিদের আইনের আওতায় আনতেই এ অভিযান পরিচালনা করা হচ্ছে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) গ্রেপ্তার ১০ আসামিকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ আরও জানিয়েছে, অপরাধ নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং বিভিন্ন মামলার আসামিদের গ্রেপ্তারে বিশেষ অভিযান অব্যাহত থাকবে। আইন ভঙ্গকারীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।

উল্লেখ্য: গ্রেপ্তারদের বিরুদ্ধে থাকা অভিযোগ ও মামলার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আদালতের বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে নির্ধারিত হবে।

© চ্যানেল জৈন্তা নিউজ
channeljaintanews24.com