Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
১২ আগস্ট ২০২৬ · ০৯:১৯ অপরাহ্ন

জৈন্তাপুরে চুরি হওয়া শিব মন্দির পরিদর্শনে জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের নেতৃবৃন্দ

চ্যানেল জৈন্তা নিউজ
ছবি

সিলেটের জৈন্তাপুর উপজেলার চিকনাগুল ইউনিয়নের ১ম খণ্ড গ্রামে অবস্থিত শ্রী শ্রী রামেশ্বর শিব মন্দিরে দুর্ধর্ষ চুরির ঘটনার পর ঘটনাস্থল পরিদর্শন করেছেন সিলেট জেলা, মহানগর ও জৈন্তাপুর উপজেলা হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের নেতৃবৃন্দ।

বুধবার (১২ আগস্ট) সন্ধ্যায় মন্দিরটি পরিদর্শনকালে তারা চুরির ঘটনায় ক্ষতিগ্রস্ত স্থানগুলো ঘুরে দেখেন এবং মন্দিরের সেবাইত ও সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন।

পরিদর্শনে উপস্থিত ছিলেন সিলেট জেলা হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের সদস্য সচিব কল্লোল জ্যোতি বিশ্বাস, জেলা শাখার সদস্য ঝলক আচার্য্য, টিটন মল্লিক ও অঞ্জন রাম দাস। এছাড়া উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের আহ্বায়ক প্রদীপ কুমার শর্মা, সদস্য শ্রী বাদল বাকতি (পঞ্চায়েত খান চা বাগান), ডা. দিলীপ দেবনাথ, পান্না ভট্টাচার্য, দীপক শীল, সিলেট মহানগরের প্লাবন ভট্টাচার্য ও প্রিয়ম মল্লিকসহ জেলা, মহানগর ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।

এ সময় মন্দিরের প্রতিষ্ঠাতা সভাপতি শ্রী ধীরেন্দ্র দেবনাথ ও সেবাইত শ্রী রাজন দেবনাথ নেতৃবৃন্দকে মন্দিরে চুরির ঘটনা ও ক্ষয়ক্ষতির বিষয়ে অবহিত করেন।

পরিদর্শন শেষে সিলেট জেলা হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের সদস্য সচিব কল্লোল জ্যোতি বিশ্বাস বলেন, “আমাদের জেলা কমিটির আহ্বায়ক সুদীপ রঞ্জন সেন বাপ্পুর নির্দেশে আমরা এখানে এসেছি। মন্দিরে চুরির বিষয়টি স্থানীয় সংসদ সদস্য ও সরকারের প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী সাহেবকে জানানো হয়েছে। পাশাপাশি আমি জৈন্তাপুর থানার অফিসার ইনচার্জের সঙ্গেও কথা বলেছি। আশা করছি, পুলিশ দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে ঘটনার সঙ্গে যারা জড়িত, তাদের শনাক্ত করে আইনের আওতায় নিয়ে আসবে।”

তিনি আরও বলেন, “একটি ধর্মীয় ও ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানে এ ধরনের চুরির ঘটনা অত্যন্ত দুঃখজনক। আমরা চাই, দ্রুত তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক আইনগত ব্যবস্থা নেওয়া হোক।”

নেতৃবৃন্দ মন্দিরের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করে ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন এবং দ্রুত চুরির সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান।

© চ্যানেল জৈন্তা নিউজ
channeljaintanews24.com