Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
channeljaintanews24.com
বুধবার, ১২ আগস্ট ২০২৬ | ০৯:০২ অপরাহ্ন
channeljaintanews24@gmail.com

ওসমানীনগরের গোয়ালাবাজারে মোবাইল কোর্ট, ৬ মামলায় ৭৩ হাজার ৫০০ টাকা জরিমানা

চ্যানেল জৈন্তা নিউজ
🕒 বুধবার, ১২ আগস্ট ২০২৬ | ০৯:০২ অপরাহ্ন

ওসমানীনগর প্রতিনিধি :

সিলেটের ওসমানীনগর উপজেলার গোয়ালাবাজার এলাকায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়েছে। বুধবার (১২ আগস্ট) পরিচালিত এ অভিযানে ৬টি মামলায় ৬ জনকে মোট ৭৩ হাজার ৫০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।


অভিযানে স্থানীয় থানা পুলিশ, হাইওয়ে পুলিশ ও আনসার সদস্যরা সহযোগিতা করেন। অভিযান পরিচালনায় নেতৃত্ব দেন ওসমানীনগর উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুনমুন নাহার আশা।


অভিযানকালে যানজট নিরসনে ফুটপাত দখল করে রাখা অবৈধ মালামাল জব্দ করা হয়। পাশাপাশি সড়কে চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করা অবৈধ সিএনজি ও অটোরিকশা অপসারণ করা হয়।


অভিযানে জব্দ করা ফলমূল তাৎক্ষণিকভাবে স্থানীয় দুটি এতিমখানায় উপস্থিত সবার সামনে প্রায় ২০০ জন এতিম শিশুর মধ্যে বিতরণ করা হয়।


এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুনমুন নাহার আশা বলেন, “জনসাধারণের চলাচল স্বাভাবিক রাখা, যানজট নিরসন এবং জনস্বার্থে আইনশৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে। জনস্বার্থে এ ধরনের মোবাইল কোর্ট অভিযান অব্যাহত থাকবে।”


প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে সড়ক ও ফুটপাত দখলমুক্ত রাখা এবং যানজট নিরসনে নিয়মিতভাবে এ ধরনের অভিযান পরিচালনা করা হবে।

ছবি
channeljaintanews24.com
logo
ভিজিট করুন
১২.০৮.২০২৬
© চ্যানেল জৈন্তা নিউজ — সর্বস্বত্ব সংরক্ষিত
channeljaintanews24.com