Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
channeljaintanews24.com
বুধবার, ১২ আগস্ট ২০২৬ | ০৩:১০ অপরাহ্ন
channeljaintanews24@gmail.com

শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলা: ডেথ রেফারেন্স ও আপিল শুনানির প্রস্তুতি সম্পন্ন

চ্যানেল জৈন্তা নিউজ
🕒 বুধবার, ১২ আগস্ট ২০২৬ | ০৩:১০ অপরাহ্ন

অনলাইন ডেস্ক।

শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার ডেথ রেফারেন্স ও আপিল শুনানির সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। বুধবার (১২ আগস্ট) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল।


এর আগে বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ স্টেট ডিফেন্স নিয়োগের জন্য সলিসিটরকে নির্দেশ দেন। ওই নির্দেশের পর গত ২৫ জুন এ মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারের পক্ষে আইনি লড়াইয়ের জন্য সুপ্রিম কোর্টের আইনজীবী হাফিজুর রহমান খানকে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হিসেবে নিয়োগ দেওয়া হয়।


মামলার তথ্য অনুযায়ী, গত ১৯ মে রামিসাকে ধর্ষণের পর হত্যা করেন সোহেল রানা। এ অপরাধে তাকে সহায়তা করেন তার স্ত্রী স্বপ্না আক্তার। অপরাধের গভীরতা বিবেচনা করে দুজনকেই মৃত্যুদণ্ড দেন ঢাকার শিশু অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন।


রায় ঘোষণার পর দুই আসামিকে কারাগারের কনডেম সেলে পাঠানো হয়। সেখান থেকেই তারা রায়ের বিরুদ্ধে জেল আপিল করেন।


এখন মামলাটির ডেথ রেফারেন্স ও জেল আপিলের শুনানি হাইকোর্টে অনুষ্ঠিত হওয়ার অপেক্ষায় রয়েছে।

ছবি
channeljaintanews24.com
logo
ভিজিট করুন
১২.০৮.২০২৬
© চ্যানেল জৈন্তা নিউজ — সর্বস্বত্ব সংরক্ষিত
channeljaintanews24.com