Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
channeljaintanews24.com
বুধবার, ১২ আগস্ট ২০২৬ | ০৩:০৮ অপরাহ্ন
channeljaintanews24@gmail.com

সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডনের জামিন নামঞ্জুর

চ্যানেল জৈন্তা নিউজ
🕒 বুধবার, ১২ আগস্ট ২০২৬ | ০৩:০৮ অপরাহ্ন

চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে যাওয়ার তিন দিনের মাথায় খলনায়ক আশরাফুল হক ডনের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।


বুধবার (১২ আগস্ট) ঢাকার একটি আদালত শুনানি শেষে এ আদেশ দেন।


ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলাম ডনের জামিন আবেদনের ওপর শুনানি গ্রহণ করেন। শুনানিতে ডনের পক্ষে জামিন চেয়ে আদালতে যুক্তি তুলে ধরেন তার আইনজীবী তারিকুল ইসলাম জুয়েল।


অন্যদিকে রাষ্ট্রপক্ষে জামিন আবেদনের বিরোধিতা করেন ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী। উভয় পক্ষের শুনানি শেষে আদালত আশরাফুল হক ডনের জামিন আবেদন নামঞ্জুর করেন।


এর আগে গত রোববার ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ডনকে গ্রেপ্তার করা হয়। পরে ওই দিনই তাকে আদালতে হাজির করা হলে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।


সালমান শাহ হত্যা মামলাটি দীর্ঘদিন ধরে আলোচিত। মামলার তদন্ত ও বিচারিক কার্যক্রমের বিভিন্ন পর্যায়ে নতুন করে আলোচনায় এসেছে একসময়ের জনপ্রিয় এই চিত্রনায়কের মৃত্যুর ঘটনা।

ছবি
channeljaintanews24.com
logo
ভিজিট করুন
১২.০৮.২০২৬
© চ্যানেল জৈন্তা নিউজ — সর্বস্বত্ব সংরক্ষিত
channeljaintanews24.com