Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
channeljaintanews24.com
বুধবার, ১২ আগস্ট ২০২৬ | ০২:০৫ অপরাহ্ন
channeljaintanews24@gmail.com

সিলেট সীমান্তে ২১ লাখ ২৯ হাজার টাকার চোরাচালানী মালামাল আটক

চ্যানেল জৈন্তা নিউজ
🕒 বুধবার, ১২ আগস্ট ২০২৬ | ০২:০৫ অপরাহ্ন

 সিলেট সীমান্তবর্তী এলাকায় পৃথক অভিযান চালিয়ে ২১ লাখ ২৯ হাজার টাকা মূল্যের চোরাচালানী মালামাল আটক করেছে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)।


সোমবার (১০ আগস্ট) গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর দায়িত্বাধীন সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করা হয়। শ্রীপুর, বিছনাকান্দি, তামাবিল, সোনারহাট, প্রতাপপুর ও উৎমা বিওপির সদস্যরা এসব অভিযান পরিচালনা করেন।


অভিযানে ভারতীয় জিরা, গরু, সুপারি, চিনি, কম্বল, আইপিএস, বাসমতি চাল ও বিস্কুটসহ বিভিন্ন ধরনের চোরাচালানী মালামাল আটক করা হয়। আটককৃত মালামালের আনুমানিক সিজার মূল্য ২১ লাখ ২৯ হাজার টাকা।


সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর অধিনায়ক বলেন, সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান ও মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বাত্মকভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ চোরাচালানী মালামাল আটক করা হয়েছে।


তিনি আরও বলেন, আটককৃত চোরাচালানী মালামালগুলোর বিষয়ে বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

ছবি
channeljaintanews24.com
logo
ভিজিট করুন
১২.০৮.২০২৬
© চ্যানেল জৈন্তা নিউজ — সর্বস্বত্ব সংরক্ষিত
channeljaintanews24.com