Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
১১ আগস্ট ২০২৬ · ০৩:১২ পূর্বাহ্ন

জৈন্তাপুরে স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ককে দলীয় কার্যক্রমে ‘অবাঞ্ছিত’ ঘোষণা

চ্যানেল জৈন্তা নিউজ
ছবি

জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি::

ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগকে কেন্দ্র করে সৃষ্ট বিতর্কের জের ধরে সিলেটের জৈন্তাপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. শাহজাহানকে দলীয় কার্যক্রমে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করেছে চিকনাগুল ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

রোববার (৯ আগস্ট) রাত ৯টায় স্থানীয় চিকনাগুল বাজারে ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন ৬ নম্বর চিকনাগুল ইউনিয়ন বিএনপির সভাপতি হাজি সিরাজ উদ্দিন এবং পরিচালনা করেন ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম চৌধুরী।

সভায় উপস্থিত নেতাকর্মীরা অভিযোগ করেন, আসন্ন ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমে দলীয় সিদ্ধান্ত অমান্য করে প্রভাব খাটিয়ে ইউনিয়ন সুপারভাইজার ও তথ্য সংগ্রহকারী নিয়োগের তালিকায় হস্তক্ষেপ করা হয়েছে। এ ঘটনায় উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. শাহজাহানের বিরুদ্ধে অভিযোগ তোলা হয়।

এ ছাড়া চিকনাগুল হাই স্কুলে জাতীয় পরিচয়পত্র (স্মার্ট কার্ড) বিতরণে চাঁদাবাজি, সিলেট গ্যাস ফিল্ড লিমিটেডের প্রধান কার্যালয়ের টেন্ডার বাণিজ্য নিয়ে চাঁদাবাজি এবং ঈদুল আজহায় অসহায়দের জন্য দেওয়া কোরবানির গরু বিতরণে অনিয়মের অভিযোগও সভায় উত্থাপন করা হয়।

নেতাকর্মীদের অভিযোগ, এসব কর্মকাণ্ডের কারণে দলীয় শৃঙ্খলা ও সাংগঠনিক কার্যক্রমে বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে। পরে সভায় উপস্থিত নেতাকর্মীদের জোরালো সমর্থনে শাহজাহানকে চিকনাগুল ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সব ধরনের দলীয় কার্যক্রম থেকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করা হয়।

সভা শেষে গণমাধ্যমে পাঠানো এক পত্রে সিদ্ধান্তের বিষয়টি জানানো হয়। এতে ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের ৫১ জন নেতাকর্মীর স্বাক্ষর রয়েছে বলে জানানো হয়েছে।

ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম চৌধুরী বলেন, “ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে সভা করে উপস্থিত সবার স্বাক্ষর অনুযায়ী রেজুলেশন করা হয়েছে। ইউনিয়ন বিএনপির সব কার্যক্রম থেকে তাকে বঞ্চিত ঘোষণা করা হয়েছে।”

ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মছদ্দর আলী বলেন, দলীয় শৃঙ্খলা বজায় রাখা এবং সাংগঠনিক কার্যক্রমকে শক্তিশালী করার স্বার্থেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তবে তার বিরুদ্ধে ওঠা সব অভিযোগ অস্বীকার করেছেন জৈন্তাপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. শাহজাহান। তিনি বলেন, “আমার বিরুদ্ধে ওঠা সব অভিযোগ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত। মিথ্যা তথ্য দিয়ে বিভ্রান্ত করে স্বাক্ষর আদায়ের পর আমার বিরুদ্ধে কথিত ব্যবস্থা নেওয়া হয়েছে।”

তিনি আরও বলেন, বিষয়টি খতিয়ে দেখে সাংগঠনিকভাবে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে দেশের বিভিন্ন এলাকায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগ নিয়ে রাজনৈতিক পরিচয়, স্বজনপ্রীতি এবং প্রভাব বিস্তারের অভিযোগ ওঠায় বিষয়টি নিয়ে নতুন করে আলোচনা তৈরি হয়েছে। জৈন্তাপুরেও এ নিয়োগ প্রক্রিয়াকে কেন্দ্র করে দলীয় অভ্যন্তরে বিরোধ প্রকাশ্যে আসায় স্থানীয় রাজনৈতিক অঙ্গনে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা চলছে।

© চ্যানেল জৈন্তা নিউজ
channeljaintanews24.com