Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
১০ আগস্ট ২০২৬ · ১১:১৯ পূর্বাহ্ন

৫০ শয্যার হাসপাতাল, চিকিৎসক মাত্র ৮ জন: নষ্ট যন্ত্রপাতিতে ভোগান্তিতে আজমিরীগঞ্জের রোগীরা

চ্যানেল জৈন্তা নিউজ এক্স-রে বন্ধ, অ্যানেসথেসিওলজিস্টের অভাবে সিজারিয়ানও হয় না; জনবল বাড়ানোর দাবি
ছবি

নিজস্ব প্রতিবেদক, হবিগঞ্জ: হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে জনবল সংকট ও নষ্ট যন্ত্রপাতির কারণে চিকিৎসাসেবা ব্যাহত হচ্ছে। ৩১ শয্যাবিশিষ্ট এই স্বাস্থ্য কমপ্লেক্সটি ৫০ শয্যায় উন্নীত করা হলেও প্রয়োজনীয় জনবল ও সরঞ্জাম না থাকায় কাঙ্ক্ষিত সেবা পাচ্ছেন না উপজেলার লাখো বাসিন্দা। স্থানীয়দের অভিযোগ, হাসপাতালটি এখন নিজেই যেন নানা সমস্যায় জর্জরিত।

স্থানীয়রা জানান, হাসপাতালটিতে সময়মতো চিকিৎসক পাওয়া যায় না, অনেক প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার সুযোগ নেই এবং বিভিন্ন যন্ত্রপাতি দীর্ঘদিন ব্যবহার না করায় নষ্ট হয়ে যাচ্ছে। ফলে জটিল চিকিৎসার জন্য রোগীদের জেলা সদর হাসপাতালে যেতে হচ্ছে। এতে বাড়ছে ভোগান্তি ও চিকিৎসা ব্যয়।

খোঁজ নিয়ে জানা যায়, আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৯টি অনুমোদিত চিকিৎসক পদের বিপরীতে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাসহ বর্তমানে কর্মরত আছেন মাত্র আটজন। একইভাবে ২৫টি সিনিয়র স্টাফ নার্স পদের বিপরীতে কর্মরত রয়েছেন মাত্র নয়জন। এ ছাড়া হাসপাতালের আরও ১৬টি পদ শূন্য রয়েছে।

হাসপাতালে এক্স-রে মেশিন থাকলেও টেকনিশিয়ান না থাকায় দীর্ঘদিন ধরে সেটি ব্যবহার করা যাচ্ছে না। গাইনি চিকিৎসক থাকলেও অ্যানেসথেসিওলজিস্টের অভাবে বছরের পর বছর ধরে বন্ধ রয়েছে সিজারিয়ান অপারেশন। নবজাতক শিশুদের চিকিৎসার প্রয়োজনীয় সরঞ্জাম, ফার্মাসিস্ট এবং আল্ট্রাসনোগ্রাফি সেবারও রয়েছে ঘাটতি।

এ ছাড়া হাসপাতালটিতে রাতের নিরাপত্তার জন্য কোনো নৈশপ্রহরী নেই। ফলে রোগী, স্বজন ও হাসপাতালের সম্পদের নিরাপত্তা নিয়েও সংশয় তৈরি হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

হাসপাতালে চিকিৎসা নিতে আসা রহিম মিয়া নামে এক তরুণ বলেন, “আমি জ্বরের জন্য ডাক্তার দেখাতে এখানে এসেছিলাম। কিন্তু প্রায় এক ঘণ্টা অপেক্ষা করেও ডাক্তারের দেখা পাইনি। এভাবে তো আর একটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চলতে পারে না।”

জয়তুন্নেছা নামে এক রোগীর স্বজন বলেন, হাসপাতালের পরিবেশ অত্যন্ত অপরিচ্ছন্ন। হাসপাতালের ভেতরে বিভিন্ন জায়গায় মলমূত্র পড়ে থাকতে দেখা যায়। তার অভিযোগ, “এখানে একদিকে চিকিৎসা পাওয়া যায় না, অন্যদিকে অপরিচ্ছন্নতার কারণে ভালো মানুষও রোগী হয়ে যায়।”

জিহান আহমেদ নামে আরেক স্থানীয় বাসিন্দা বলেন, “আমাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কোনো ধরনের পরীক্ষা-নিরীক্ষা হয় না। বেশিরভাগ পরীক্ষা বাইরে থেকে করিয়ে আনতে হয়। এতে রোগীদের অতিরিক্ত টাকা খরচ হচ্ছে।”

তিনি বলেন, “আমরা চাই জনবল সংকট কাটিয়ে এই স্বাস্থ্য কমপ্লেক্সে পূর্ণাঙ্গ চিকিৎসাসেবা নিশ্চিত করা হোক।”

স্থানীয়দের দাবি, উপজেলার বিপুলসংখ্যক মানুষের চিকিৎসার প্রধান ভরসা এই স্বাস্থ্য কমপ্লেক্স। তাই দ্রুত প্রয়োজনীয় জনবল পদায়ন, নষ্ট যন্ত্রপাতি সচল, প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার ব্যবস্থা এবং সিজারিয়ান অপারেশনসহ জরুরি চিকিৎসাসেবা চালু করা প্রয়োজন।

এ বিষয়ে আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইকবাল হোসেন বলেন, “জনবল সংকট, অপারেশন রুমের নষ্ট যন্ত্রপাতিসহ বিভিন্ন সমস্যা সম্পর্কে এমপি মহোদয়কে জানানো হয়েছে। তিনি এসব সংকট নিরসনের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আমরাও ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি অবগত করেছি।”

স্থানীয়দের প্রত্যাশা, দ্রুত এসব সমস্যা সমাধান করে আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রয়োজনীয় জনবল ও আধুনিক চিকিৎসা সরঞ্জাম নিশ্চিত করা হবে এবং উপজেলার সাধারণ মানুষকে নিজ এলাকাতেই মানসম্মত চিকিৎসাসেবা দেওয়া সম্ভব হবে।

© চ্যানেল জৈন্তা নিউজ
channeljaintanews24.com