Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
লিংক channeljaintanews24.com ক্যাটাগরি শিক্ষা রিপোর্ট চ্যানেল জৈন্তা নিউজ
এক্স-রে বন্ধ, অ্যানেসথেসিওলজিস্টের অভাবে সিজারিয়ানও হয় না; জনবল বাড়ানোর দাবি

এসএসসি-সমমানে সিলেটের পাসের হার ৫৮.৩৩%, বোর্ডগুলোর মধ্যে দ্বিতীয় সর্বনিম্ন

১০ আগস্ট ২০২৬ • ১১:১৯ পূর্বাহ্ন

এসএসসি-সমমানে সিলেটের পাসের হার ৫৮.৩৩%, পেছনের দিক থেকে দ্বিতীয়


সিলেট প্রতিনিধি:: এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। এবারের ফলাফলে দেশের ১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার দাঁড়িয়েছে ৬২ দশমিক ২৫ শতাংশ। এর মধ্যে সাধারণ ৯টি শিক্ষা বোর্ডের পাসের হারে সবচেয়ে পিছিয়ে রয়েছে ময়মনসিংহ বোর্ড। আর ময়মনসিংহের ঠিক ওপরেই অবস্থান সিলেটের। ফলে সাধারণ শিক্ষা বোর্ডগুলোর মধ্যে পাসের হারে পেছনের দিক থেকে সিলেটের অবস্থান দ্বিতীয়।


সোমবার সকালে সারাদেশে একযোগে এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। প্রকাশিত ফলাফলে সাধারণ ৯টি শিক্ষা বোর্ডের মধ্যে সবার শীর্ষে রয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। এ বোর্ডে পাসের হার ৭১ দশমিক ৬৩ শতাংশ।


সিলেট শিক্ষা বোর্ডে এবারের এসএসসি পরীক্ষায় পাসের হার ৫৮ দশমিক ৩৩ শতাংশ। সাধারণ শিক্ষা বোর্ডগুলোর মধ্যে এর চেয়ে কম পাসের হার রয়েছে শুধু ময়মনসিংহ শিক্ষা বোর্ডে। সেখানে পাসের হার ৫৭ দশমিক ৩৯ শতাংশ।


প্রকাশিত ফলাফলে দেখা যায়, ঢাকা শিক্ষা বোর্ডে পাসের হার ৭১ দশমিক ৬৩ শতাংশ, রাজশাহী বোর্ডে ৬৩ দশমিক ৬৭ শতাংশ, কুমিল্লা বোর্ডে ৬৫ দশমিক ৪২ শতাংশ, যশোর বোর্ডে ৬৬ দশমিক ২৭ শতাংশ, চট্টগ্রাম বোর্ডে ৫৯ দশমিক ৪৮ শতাংশ, বরিশাল বোর্ডে ৬০ দশমিক ৩৫ শতাংশ, সিলেট বোর্ডে ৫৮ দশমিক ৩৩ শতাংশ, দিনাজপুর বোর্ডে ৫৮ দশমিক ০৫ শতাংশ এবং ময়মনসিংহ বোর্ডে ৫৭ দশমিক ৩৯ শতাংশ।


অন্যদিকে, ১১টি শিক্ষা বোর্ডের হিসাব ধরলে এসএসসি ও সমমান পরীক্ষায় সবচেয়ে কম পাসের হার বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডে। এ বোর্ডের অধীনে দাখিল পরীক্ষায় পাসের হার ৫৫ দশমিক ৪৯ শতাংশ।


এছাড়া বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষায় গড় পাসের হার ৫৮ দশমিক ২০ শতাংশ।


সব মিলিয়ে দেশের ১১টি শিক্ষা বোর্ডে এবারের এসএসসি ও সমমান পরীক্ষায় গড় পাসের হার ৬২ দশমিক ২৫ শতাংশ। ফল প্রকাশের পর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ফলাফল নিয়ে নানা প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

বিজ্ঞাপন channeljaintanews24.com