Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
channeljaintanews24.com
সোমবার, ১০ আগস্ট ২০২৬ | ১১:১৭ পূর্বাহ্ন
channeljaintanews24@gmail.com

জকিগঞ্জে পুলিশ কর্মকর্তাকে কুপিয়ে পালানো দুই ডাকাত কারাগারে

চ্যানেল জৈন্তা নিউজ
🕒 সোমবার, ১০ আগস্ট ২০২৬ | ১১:১৭ পূর্বাহ্ন

নিজস্ব প্রতিবেদক, জকিগঞ্জ: সিলেটের জকিগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার দুই ডাকাত সদস্যকে কারাগারে পাঠিয়েছেন আদালত। শনিবার (৮ আগস্ট) তাদের কারাগারে পাঠানো হয়। এর আগে তারা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।


গ্রেপ্তার দুজন হলেন—জকিগঞ্জ উপজেলার মানিকপুর ইউনিয়নের ওয়াসার গ্রামের আব্দুল হাসিমের ছেলে মারুফ আহমদ (২০) এবং একই ইউনিয়নের দরগাবাহারপুর গ্রামের কামাল আহমদের ছেলে দিদার আহমদ (২৩)।


পুলিশ জানায়, গত বৃহস্পতিবার (৬ আগস্ট) রাতে রতনগঞ্জ বাজার এলাকায় সন্দেহভাজন একটি পিকআপকে থামার সংকেত দেওয়া হয়। তবে চালক পুলিশের সংকেত অমান্য করে দ্রুত পালিয়ে যায়। পরে পুলিশ পিকআপটির পিছু নেয়।


রাত পৌনে ১২টার দিকে সুলতানপুর ইউনিয়নের কেরাইয়া এলাকায় পিকআপটি নিয়ন্ত্রণের চেষ্টা করেন জকিগঞ্জ থানার এসআই মো. মোরশেদ আলম। এ সময় পিকআপের ভেতর থেকে এক ডাকাত রামদা দিয়ে তাঁর মাথায় কোপ দেয়। এতে তিনি গুরুতর আহত হন।


পরে ডাকাত দলের সদস্যরা পিকআপটি ফেলে হাওরের দিকে পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে একটি রামদা, একটি চাকু ও বাঁশের লাঠি উদ্ধার করে পুলিশ।


পরদিন শুক্রবার (৭ আগস্ট) গোপন সংবাদের ভিত্তিতে কালীগঞ্জ-আটগ্রাম সড়ক দিয়ে পালিয়ে যাওয়ার সময় মারুফ আহমদ ও দিদার আহমদকে গ্রেপ্তার করে পুলিশ।


এ ঘটনায় তাদের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতি ও পুলিশের ওপর হামলার অভিযোগে মামলা করা হয়েছে।


জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাক বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তার দুজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। পরে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।


এদিকে হামলায় আহত পুলিশ কর্মকর্তা এসআই মো. মোরশেদ আলম বর্তমানে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ছবি
channeljaintanews24.com
logo
ভিজিট করুন
১০.০৮.২০২৬
© চ্যানেল জৈন্তা নিউজ — সর্বস্বত্ব সংরক্ষিত
channeljaintanews24.com