Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
লিংক channeljaintanews24.com ক্যাটাগরি সুনামগঞ্জ রিপোর্ট চ্যানেল জৈন্তা নিউজ
জাউয়া বাজার সেতুর রেলিং ভেঙে অর্ধেক ঝুলে রইল ডাম্প ট্রাক

সেতুর রেলিং ভেঙে অর্ধেক ঝুলে গেল ট্রাক, চালক পলাতক

১০ আগস্ট ২০২৬ • ১১:০৭ পূর্বাহ্ন

ছাতক প্রতিনিধি: সিলেট-সুনামগঞ্জ মহাসড়কের ছাতক উপজেলার জাউয়া বাজার এলাকায় সেতুর রেলিং ভেঙে অর্ধেক ঝুলে পড়েছে একটি ডাম্প ট্রাক। এতে বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে ট্রাকটি। দুর্ঘটনার পর ট্রাকের চালক ঘটনাস্থল থেকে পালিয়ে গেছেন।


স্থানীয় সূত্রে জানা গেছে, জাউয়া বাজার এলাকার সেতুর ওপর দিয়ে চলাচলের সময় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর রেলিংয়ে ধাক্কা দেয়। এতে সেতুর রেলিং ভেঙে যায় এবং হলুদ রঙের ডাম্প ট্রাকটি সেতুর বাইরের দিকে অর্ধেক ঝুলে পড়ে।


ঘটনার পর স্থানীয় লোকজন ঘটনাস্থলে জড়ো হন। তারা ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকা ট্রাকটি ঘিরে পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। বৃষ্টির কারণে সড়ক ও সেতু ভেজা থাকায় দুর্ঘটনাস্থলে ঝুঁকি আরও বেড়েছে বলে জানান স্থানীয়রা।


এলাকাবাসী জানান, সেতুর রেলিং ভেঙে যাওয়ায় এর নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। দ্রুত ট্রাকটি সরিয়ে নেওয়া এবং সেতুর ক্ষতিগ্রস্ত অংশ মেরামতের জন্য স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দাবি জানিয়েছেন সচেতন মহল।


জয়কলস হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মোতালেব দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।


তিনি বলেন, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। দুর্ঘটনার পর ডাম্প ট্রাকটির চালক পালিয়ে গেছেন। ট্রাকটি নিরাপদে সরিয়ে নেওয়ার ব্যবস্থা করা হচ্ছে।


ওসি আরও জানান, দুর্ঘটনার কারণে মহাসড়কে যান চলাচলে কোনো সমস্যা হচ্ছে না। যান চলাচল স্বাভাবিক রাখতে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে দায়িত্ব পালন করছে।

বিজ্ঞাপন channeljaintanews24.com