Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
১০ আগস্ট ২০২৬ · ১১:০৫ পূর্বাহ্ন

শিক্ষার্থীকে শুধু ডিগ্রিধারী নয়, সত্যিকারের মানুষ হিসেবে গড়ে তুলতে হবে: জবি ভিসি

চ্যানেল জৈন্তা নিউজ নৈতিকতা ও প্রযুক্তিনির্ভর শিক্ষার সমন্বয়ের আহ্বান
ছবি

বিশ্বনাথ প্রতিনিধি, আফজাল মিয়া: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্বনাথ ইসলামী ছাত্র সংস্থার প্রতিষ্ঠাতা সদস্য অধ্যাপক ড. রইছ উদদীন বলেছেন, দেশের শিক্ষা ব্যবস্থায় নৈতিকতার শিক্ষার ঘাটতি রয়েছে। ফলে নামকরা বিশ্ববিদ্যালয় থেকে সর্বোচ্চ ডিগ্রি অর্জন করেও অনেকে নিজের মা-বাবার প্রতি দায়িত্ব ও মূল্যবোধ ভুলে যাচ্ছে। তাই শিক্ষার মাধ্যমে একজন শিক্ষার্থীকে শুধু ডিগ্রিধারী নয়, একজন সত্যিকারের মানুষ হিসেবে গড়ে তুলতে হবে।

তিনি বলেন, একজন শিক্ষার্থীকে নীতি ও নৈতিকতার দিক থেকে সবার ঊর্ধ্বে থাকতে হবে। ভবিষ্যতে সে যেন দেশ ও সমাজকে শুদ্ধ করার কাজে ভূমিকা রাখতে পারে এবং সমাজ ও রাষ্ট্রের সব ধরনের অন্যায় ও দুর্নীতির বিরুদ্ধে তার কণ্ঠস্বর জাগ্রত হয়—এমন শিক্ষার্থীই তৈরি করতে হবে।

শনিবার (৮ আগস্ট) দুপুরে সিলেটের বিশ্বনাথ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ‘বিশ্বনাথ ইসলামী ছাত্র সংস্থা’র ২৬তম বৃত্তি প্রদান ও ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অধ্যাপক ড. রইছ উদদীন বলেন, নৈতিক শিক্ষার পাশাপাশি বিশ্বের শিক্ষা ব্যবস্থার সঙ্গে তাল মিলিয়ে তথ্য ও প্রযুক্তিনির্ভর শিক্ষাব্যবস্থাকেও এগিয়ে নিতে হবে। আধুনিক বিশ্বের সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকতে শিক্ষার্থীদের প্রযুক্তিগত দক্ষতা অর্জনের সুযোগ তৈরি করা জরুরি।

তিনি আরও বলেন, বর্তমান সরকারের প্রধানমন্ত্রী ‘লার্ণিং উইথ হ্যাপিনেজ’ কর্মসূচি গ্রহণ করছেন। এর মূল লক্ষ্য হলো শিক্ষার্থীর শিক্ষা জীবনকে বাস্তবমুখী ও আনন্দময় করা। এ কর্মসূচি সত্যিকার অর্থে বাস্তবায়িত হলে শিক্ষা ক্ষেত্রে অনন্য বিপ্লব সাধিত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

বিশ্বনাথ ইসলামী ছাত্র সংস্থার সভাপতি আজাদুল ইসলামের সভাপতিত্বে এবং সাবেক সভাপতি শফিক আহমদ পিয়ার মেম্বারের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন বিশ্বনাথ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহিদ বিন কাশেম ও দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজ আরব খান।

অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্বনাথ ইসলামী ছাত্র সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি মাওলানা মুহাম্মদ লুৎফুর রহমান, প্রতিষ্ঠাতা সদস্য মাওলানা আহমদ আলী হেলালী, মাওলানা লুৎফুর রহমান এবং মাওলানা আবুল বশর মোহাম্মদ ফারুক।

এ সময় উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক, বিশ্বনাথ ইসলামী ছাত্র সংস্থার নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

© চ্যানেল জৈন্তা নিউজ
channeljaintanews24.com