Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
১০ আগস্ট ২০২৬ · ১২:০৩ পূর্বাহ্ন

তনু হত্যা মামলা: জামিন স্থগিতের পর ফের গ্রেপ্তার অবসরপ্রাপ্ত সেনাসদস্য হাফিজুর

চ্যানেল জৈন্তা নিউজ
ছবি

কুমিল্লার আলোচিত সোহাগী জাহান তনু হত্যা মামলায় অবসরপ্রাপ্ত সেনাসদস্য হাফিজুর রহমানকে ফের গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

শনিবার (৮ আগস্ট) পিবিআইয়ের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পিবিআই জানায়, আদালতের আদেশ প্রতিপালন না করা এবং একই আদেশে তাকে গ্রেপ্তারের নির্দেশ থাকায় হাফিজুর রহমানকে পুনরায় গ্রেপ্তার করা হয়েছে। আদালতের নির্দেশনা অনুযায়ী এবং তার পালিয়ে যাওয়ার আশঙ্কা ঠেকাতে শনিবার সকালে ঢাকার কেরানীগঞ্জে তার নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করে পিবিআই। তাকে কুমিল্লার আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

সংস্থাটি জানায়, এর আগে গত ২২ এপ্রিল হাফিজুর রহমানকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছিল। পরে হাইকোর্ট থেকে জামিন পাওয়ার পর গত ৪ আগস্ট তিনি কারামুক্ত হন।

তবে গত ৬ আগস্ট হাইকোর্টের দেওয়া সেই জামিন স্থগিত করেন আপিল বিভাগের চেম্বার আদালত। একই সঙ্গে তাকে ২৪ ঘণ্টার মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়।

আদালতের নির্দেশ অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে আত্মসমর্পণ না করলে তাকে গ্রেপ্তারের নির্দেশ দেওয়া হয় পুলিশকে। এর পরিপ্রেক্ষিতেই শনিবার সকালে কেরানীগঞ্জের বাসা থেকে হাফিজুর রহমানকে ফের গ্রেপ্তার করে পিবিআই।

© চ্যানেল জৈন্তা নিউজ
channeljaintanews24.com