Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
channeljaintanews24.com
রবিবার, ০৯ আগস্ট ২০২৬ | ১১:৪৬ অপরাহ্ন
channeljaintanews24@gmail.com

বিশ্বনাথে দারুন নাজাত মহিলা মাদ্রাসায় সেলাই মেশিন, সার্টিফিকেট ও পুরস্কার বিতরণ

চ্যানেল জৈন্তা নিউজ
🕒 রবিবার, ০৯ আগস্ট ২০২৬ | ১১:৪৬ অপরাহ্ন

বিশ্বনাথ প্রতিনিধি:

সিলেটের বিশ্বনাথ উপজেলার দতা গ্রামে দারুন নাজাত মহিলা মাদ্রাসা ও এতিমখানায় চার মাসব্যাপী দর্জি প্রশিক্ষণ, মক্তবের শিক্ষার্থীদের সমাপনী এবং বয়স্ক কুরআন শিক্ষা কোর্সের সমাপনী উপলক্ষে পুরস্কার ও সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।


রোববার (৯ আগস্ট) মাদ্রাসার হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের মধ্যে সেলাই মেশিন ও সার্টিফিকেট এবং বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।


প্রতিষ্ঠানের নাজিম মো. সিতাব আলীর সভাপতিত্বে এবং দৌলতপুর ইউনিয়ন পরিষদের মেম্বার শফিক আহমদ পিয়ারের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন বিশ্বনাথ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বাংলাদেশ চেয়ারম্যান মেম্বার এসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক হাজী মো. দয়াল উদ্দিন তালুকদার।


বিশেষ অতিথির বক্তব্য দেন দেওকলস মাইজগ্রাম দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মুহাম্মদ লুৎফর রহমান। ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও যুক্তরাজ্য প্রবাসী মাওলানা সিরাজুল ইসলাম সা’দ।


হাফিজ তানভির আহমদের কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে আরও বক্তব্য দেন আল-ইর্শাদ লতিফিয়া দাখিল মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার মাওলানা মো. আব্দুল মুমিন, আঞ্জুমানে আল-ইসলাহ বিশ্বনাথ উপজেলার সাধারণ সম্পাদক মাহবুবুল ইসলাম আঙ্গুর, বিশ্বনাথ প্রেসক্লাবের সাবেক সভাপতি তজম্মুল আলী রাজু, জামালপুর হাফিজিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক হাফিজ মাওলানা আজিজুল ইসলাম, বগিরচক জামে মসজিদের ইমাম মাওলানা আবুল হাশেম খান, কমিটির সদস্য মো. ফারুক মিয়া ও মো. আশিক মিয়া।


এ সময় উপস্থিত ছিলেন এলাকার মুরব্বী আবু সোলায়মান সুনাফর, ফিরুজ আলী, আনোয়ার আলী, সুরুজ আলী, রহমত আলী, খোয়াজ আলী, সিরাজ আলী, ব্যবসায়ী মো. ফয়ছল ইসলাম, কুরআন শিক্ষার শিক্ষক মিসবাহ বেগম, মক্তব প্রধান সোমা বেগম, সেলাই প্রশিক্ষক শাপলা বেগমসহ মাদ্রাসার শিক্ষার্থী, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সংশ্লিষ্টরা।


অনুষ্ঠান শেষে সুবিধাবঞ্চিত প্রশিক্ষণার্থীদের মধ্যে চারটি সেলাই মেশিন প্রদান করা হয়। পাশাপাশি বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

ছবি
channeljaintanews24.com
logo
ভিজিট করুন
০৯.০৮.২০২৬
© চ্যানেল জৈন্তা নিউজ — সর্বস্বত্ব সংরক্ষিত
channeljaintanews24.com