Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
channeljaintanews24.com
রবিবার, ০৯ আগস্ট ২০২৬ | ১১:০৩ অপরাহ্ন
channeljaintanews24@gmail.com

সারি-৩ নদীতে অবৈধ বালু উত্তোলন, বারকি নৌকা জব্দ করে বিকল

চ্যানেল জৈন্তা নিউজ
🕒 রবিবার, ০৯ আগস্ট ২০২৬ | ১১:০৩ অপরাহ্ন

জৈন্তাপুর প্রতিনিধি:

সিলেটের জৈন্তাপুর উপজেলার সারি-৩ নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত একটি বারকি নৌকা জব্দ করা হয়েছে।


রোববার (৯ আগস্ট ২০২৬) পরিচালিত এ অভিযানে ঘটনাস্থলে অবৈধভাবে বালু উত্তোলনের কাজে ব্যবহৃত নৌকাটি জব্দ করা হয়। তবে অভিযানের সময় ঘটনাস্থলে কাউকে পাওয়া না যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।


পরে স্থানীয় লোকজনের সহায়তায় জব্দ করা বারকি নৌকাটি বিকল করে দেওয়া হয়। যাতে নৌকাটি পুনরায় অবৈধভাবে বালু উত্তোলনের কাজে ব্যবহার করা না যায়, সে উদ্দেশ্যেই এটি বিকল করা হয়েছে বলে সংশ্লিষ্টরা জানান।


অভিযানটি পরিচালনা করেন জৈন্তাপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মনিরুল ইসলাম।


প্রশাসন জানিয়েছে, নদী ও পরিবেশের ক্ষতি করে অবৈধভাবে বালু-পাথর উত্তোলন বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। অবৈধ বালু ও পাথর উত্তোলনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ছবি
channeljaintanews24.com
logo
ভিজিট করুন
০৯.০৮.২০২৬
© চ্যানেল জৈন্তা নিউজ — সর্বস্বত্ব সংরক্ষিত
channeljaintanews24.com