Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
channeljaintanews24.com
রবিবার, ০৯ আগস্ট ২০২৬ | ০১:৩৪ অপরাহ্ন
channeljaintanews24@gmail.com

কুলাউড়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

চ্যানেল জৈন্তা নিউজ
🕒 রবিবার, ০৯ আগস্ট ২০২৬ | ০১:৩৪ অপরাহ্ন

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) এর গুলিতে তারা মিয়া নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।


রোববার (৯ আগস্ট) রাত সাড়ে ৩টার দিকে সীমান্তের ওপারে ভারতের প্রায় ৫০০ গজ অভ্যন্তরে মাগুরুলি এলাকায় এ ঘটনা ঘটে।


নিহত তারা মিয়া কুলাউড়া উপজেলার মুড়াইছড়া বস্তি এলাকার আব্দুল মালেকের ছেলে।


বিষয়টি নিশ্চিত করেছেন বিজিবি-৪৬ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সরকার আসিফ মাহমুদ।


তিনি জানান, রাতের আঁধারে চার-পাঁচজনের একটি চোরাকারবারি দল ভারতের অভ্যন্তরে মাগুরুলি এলাকায় প্রবেশ করে। এ সময় বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে মো. তারা মিয়া গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে মারা যান। এ সময় দলের অপর সদস্যরা পালিয়ে যান।


সূত্র: সময় টিভি

ছবি
channeljaintanews24.com
logo
ভিজিট করুন
০৯.০৮.২০২৬
© চ্যানেল জৈন্তা নিউজ — সর্বস্বত্ব সংরক্ষিত
channeljaintanews24.com