Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
০৯ আগস্ট ২০২৬ · ০৩:০৩ পূর্বাহ্ন

প্রতিবন্ধী কর্মীর স্ত্রীর সঙ্গে সম্পর্কের অভিযোগ, জামায়াত নেতা বহিষ্কার

চ্যানেল জৈন্তা নিউজ
ছবি

হবিগঞ্জ প্রতিনিধি।

প্রতিবন্ধী এক জামায়াত কর্মীর স্ত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়ন জামায়াতের আমির নুরুল ইসলাম সজলকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

গত বৃহস্পতিবার উপজেলা জামায়াতের জরুরি সাংগঠনিক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে। একই সঙ্গে গাজীপুর ইউনিয়ন জামায়াতের ভারপ্রাপ্ত আমির হিসেবে মাওলানা মো. আব্দুল মতিনকে দায়িত্ব দেওয়া হয়েছে।

দলীয় ও স্থানীয় সূত্রের বরাত দিয়ে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, গত ৫ আগস্ট দিবাগত রাত ২টার দিকে গাজীপুর ইউনিয়নের গজারিয়াপাড় এলাকায় এক প্রতিবন্ধী জামায়াত কর্মীর স্ত্রীর সঙ্গে নুরুল ইসলাম সজলকে আপত্তিকর অবস্থায় স্থানীয় লোকজন আটক করেন বলে অভিযোগ ওঠে।

পরে স্থানীয় জামায়াত নেতারা বিষয়টি মীমাংসার উদ্যোগ নেন। ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মিজানুর রহমানের মধ্যস্থতায় সজলকে তাঁর বড় ভাই কাজল মিয়ার জিম্মায় দেওয়া হয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

ঘটনাটি জানাজানি হওয়ার পর স্থানীয় জামায়াত নেতাদের মধ্যে বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়। পরে উপজেলা পর্যায়ে জরুরি বৈঠক ডেকে অভিযোগের বিষয়ে আলোচনা করা হয়।

দলীয় সিদ্ধান্ত অনুযায়ী, নুরুল ইসলাম সজলকে সংগঠনের সব দায়িত্ব থেকে বহিষ্কার করা হয়েছে। চুনারুঘাট উপজেলা জামায়াতের আমির মো. ইদ্রিস আলী জানান, অভিযোগের সত্যতা যাচাইয়ের পর সাংগঠনিকভাবে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এদিকে, অভিযোগের বিষয়ে নুরুল ইসলাম সজলের বক্তব্য পাওয়া যায়নি। তাঁর মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন কেটে দেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। পরে আবার যোগাযোগের চেষ্টা করা হলে ফোনটি বন্ধ পাওয়া যায়।

© চ্যানেল জৈন্তা নিউজ
channeljaintanews24.com