Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
channeljaintanews24.com
শনিবার, ০৮ আগস্ট ২০২৬ | ১১:৫৪ অপরাহ্ন
channeljaintanews24@gmail.com

জৈন্তাপুরে গেইটলক বাসের বেপরোয়া ধাক্কা, প্রাণ গেল নাজিমের

চ্যানেল জৈন্তা নিউজ
🕒 শনিবার, ০৮ আগস্ট ২০২৬ | ১১:৫৪ অপরাহ্ন

সিলেটের জৈন্তাপুরে গেইটলক বাসের চাপায় মো. নাজিম উদ্দীন (৬০) নামে এক পথচারী নিহত হয়েছেন। শনিবার (৮ আগস্ট) সকাল পৌনে ১১টার দিকে সিলেট-তামাবিল মহাসড়কের হরিপুর ৬নং কূপ সড়ক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।


নিহত নাজিম উদ্দীন জৈন্তাপুর উপজেলার ফতেপুর ইউনিয়নের হরিপুর গ্রামের মাহমুদ আলীর ছেলে।


প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে নাজিম উদ্দীন হরিপুর সাকিনস্থ শাহ মাদার ফিলিং স্টেশনের প্রায় ৩০০ গজ দক্ষিণে নিজ বাড়ির সামনে পাকা সড়ক দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এ সময় সিলেট থেকে ছেড়ে আসা ঢাকা মেট্রো-ব-১৫-৯০৬৬ নম্বরের একটি দ্রুতগতির গেইটলক বাস তাকে চাপা দিলে তিনি গুরুতর আহত হন।


পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় নাজিম উদ্দীনের মৃত্যু হয়।


দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে স্থানীয় জনতা প্রায় এক ঘণ্টাব্যাপী হরিপুর বাজার এলাকায় সিলেট-তামাবিল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এতে সড়কের উভয় পাশে যান চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়।


খবর পেয়ে জৈন্তাপুর মডেল থানা ও তামাবিল হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।


তামাবিল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (এসআই) জাকির হোসেন বলেন, দুর্ঘটনার পরপরই পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সঙ্গে আলোচনা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে যান চলাচল স্বাভাবিক হয়। আহত ব্যক্তি চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়ার খবর পাওয়া গেছে। গাড়িটি স্থানীয় বাস মালিক সমিতির দায়িত্বে রয়েছে। অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ছবি
channeljaintanews24.com
logo
ভিজিট করুন
০৮.০৮.২০২৬
© চ্যানেল জৈন্তা নিউজ — সর্বস্বত্ব সংরক্ষিত
channeljaintanews24.com