Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
channeljaintanews24.com
শনিবার, ০৮ আগস্ট ২০২৬ | ০২:২৪ পূর্বাহ্ন
channeljaintanews24@gmail.com

মাজারের ওরসে গান গাইতেন পেহেলি ভৈরবী, সিলেটেই গাইলেন জীবনের শেষ গান

চ্যানেল জৈন্তা নিউজ
🕒 শনিবার, ০৮ আগস্ট ২০২৬ | ০২:২৪ পূর্বাহ্ন

সিলেট প্রতিনিধি:

তরুণ বাউলশিল্পী পেহেলি ভৈরবী মাজারে-মাজারে ওরসে গান গাইতেন। জীবনের শেষ গানটিও তিনি গেয়েছেন কিশোরগঞ্জ থেকে সিলেটে এসে। পরে বাড়ি ফেরার পথে সিলেটে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান ১৮ বছর বয়সী এই বাউলশিল্পী।


দুর্ঘটনার একদিন আগে পেহেলি ভৈরবী তার ফেসবুকে সিলেটের একটি অনুষ্ঠানে গান পরিবেশনের তথ্য জানিয়েছিলেন। নিজের শেষ স্ট্যাটাসে তিনি জানিয়েছিলেন, সিলেটের বিশ্বনাথে গান গাইতে যাচ্ছেন। সেই যাত্রাই শেষ পর্যন্ত হয়ে যায় তার জীবনের শেষ সফর। মাজারে গান পরিবেশন শেষে বাবার সঙ্গে বাড়ি ফেরার পথে দুর্ঘটনায় প্রাণ হারান তিনি। একই দুর্ঘটনায় নিহত নয়জনের একজন পেহেলি ভৈরবী। তার অকাল মৃত্যুতে পরিবার, ভক্ত ও বাউল অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া।


জানা গেছে, বৃহস্পতিবার (৬ আগস্ট) রাতে সিলেটের বিশ্বনাথ উপজেলার রামপাশা এলাকার বৈরাগী বাজারে হজরত ছাবাল শাহ্ (রহ.)-এর মাজারের অনুষ্ঠানে গান পরিবেশন করেন পেহেলি ভৈরবী। শুক্রবার সকালে বাবার সঙ্গে বাড়ি ফেরার পথে ওসমানীনগরে মর্মান্তিক বাস দুর্ঘটনায় প্রাণ হারান তিনি। এ ঘটনায় তার সঙ্গে থাকা বাবাও আহত হয়েছেন।


দুর্ঘটনার কয়েক ঘণ্টা আগে, বৃহস্পতিবার (৬ আগস্ট) নিজের ফেসবুকে সর্বশেষ স্ট্যাটাসে পেহেলি ভৈরবী লিখেছিলেন, ‘আসসালামু ওয়ালাইকুম...! সবাই কেমন আছেন আজকে ০৬/০৮/২০২৬ ইং প্রোগ্রাম এ যাবো বিশ্বনাথ নদার রামপাশা, বৈরাগি বাজার। হজরত ছাবাল শাহ্ মাজারে। আশে পাশে যারা আছেন আজকে দাওয়াত রইলো, ধন্যবাদ।’ তার এই আমন্ত্রণই হয়ে রইল জীবনের শেষ পোস্ট।


অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে সিলেট-ঢাকা মহাসড়কে ইউনিক পরিবহন ও বেঙ্গল স্লিপার কোচের মধ্যে সংঘর্ষে গুরুতর আহত হন পেহেলি ভৈরবী। পরে তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।


হাইওয়ে পুলিশের তথ্য অনুযায়ী, কিশোরগঞ্জের ভৈরব থানার চন্ডিবের এলাকার বাবুল মিয়ার মেয়ে পেহেলি ভৈরবী এই দুর্ঘটনায় নিহত অন্তত নয়জনের একজন। মর্মান্তিক এ সংবাদ ছড়িয়ে পড়ার পর বাউল ও লোকসংগীত অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। সামাজিক যোগাযোগমাধ্যমে তার ছবি ও গান পরিবেশনের ভিডিও ছড়িয়ে পড়ার পাশাপাশি ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা শোক প্রকাশ করছেন।

ছবি
channeljaintanews24.com
logo
ভিজিট করুন
০৮.০৮.২০২৬
© চ্যানেল জৈন্তা নিউজ — সর্বস্বত্ব সংরক্ষিত
channeljaintanews24.com