Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
লিংক channeljaintanews24.com ক্যাটাগরি সিলেট রিপোর্ট চ্যানেল জৈন্তা নিউজ

ভোলাগঞ্জ সাদা পাথরে পর্যটকদের ওপর হামলা, বাঁচাতে গিয়ে সাংবাদিক আহত

০৭ আগস্ট ২০২৬ • ১১:০৪ অপরাহ্ন

কোম্পানীগঞ্জ (সিলেট) প্রতিনিধি:

সিলেটের জনপ্রিয় পর্যটনকেন্দ্র ভোলাগঞ্জ সাদা পাথরে বেড়াতে এসে স্থানীয়দের হামলার শিকার হয়েছেন কয়েকজন পর্যটক। এ সময় দুই পর্যটককে বাঁচাতে গিয়ে আহত হয়েছেন দৈনিক কালের কণ্ঠের সিলেট প্রতিনিধি মো. কবির হোসেন। আহতদের উদ্ধার করে প্রথমে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য সাংবাদিক মো. কবির আহমদকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।


শুক্রবার (৭ আগস্ট) সন্ধ্যায় কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ সাদা পাথর এলাকায় এ ঘটনা ঘটে। জানা গেছে, বেড়াতে আসা কয়েকজন পর্যটকের সঙ্গে স্থানীয়দের কথা কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় স্থানীয় কয়েকজন পর্যটকদের ওপর হামলা চালায়।


হামলায় দুই পর্যটকের পাশাপাশি সাংবাদিক মো. কবির হোসেনও আহত হন। গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়।


ঘটনাস্থলে পুলিশ উপস্থিত থাকলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয়। একপর্যায়ে উত্তেজিত স্থানীয়রা পুলিশের হেফাজত থেকে হামলায় জড়িত সন্দেহভাজন এক ব্যক্তি ও একটি গাড়ি ছিনিয়ে নিয়ে যায় বলে অভিযোগ করেছেন কোম্পানীগঞ্জ থানার উপ-পরিদর্শক জাহিদ (ফোন রেকর্ড)।


ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। বর্তমানে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত নজরদারি চালাচ্ছে।


পর্যটকরা বলছেন, দেশের অন্যতম জনপ্রিয় পর্যটনকেন্দ্র ভোলাগঞ্জ সাদা পাথরে পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন।

বিজ্ঞাপন channeljaintanews24.com