Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
channeljaintanews24.com
শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬ | ১২:২২ অপরাহ্ন
channeljaintanews24@gmail.com

ওসমানীনগরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৯

চ্যানেল জৈন্তা নিউজ
🕒 শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬ | ১২:২২ অপরাহ্ন

ওসমানীনগর প্রতিনিধি:

সিলেটের ওসমানীনগরে দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত হয়েছেন ৯ জন। এ ঘটনায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। শুক্রবার (৭ আগস্ট) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার দয়ামির এলাকায় মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে।


স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সকাল সাড়ে ৭টার দিকে দয়ামির এলাকায় বেঙ্গল বাস ও ইউনিক বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের পর ইউনিক বাসটি সড়কের পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ইউনিক বাসের ৮ যাত্রী নিহত হন। পরে আহতদের মধ্যে আরও একজন মারা যান।


এ ঘটনায় মুহূর্তেই দয়ামির এলাকার সড়কে নেমে আসে শোকের ছায়া। দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে স্থানীয়রা ছুটে এসে উদ্ধার কাজে সহযোগিতা করেন। আহতদের দ্রুত হাসপাতালে পাঠানো হয়।


ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদুল আলম ভুইয়া জানান, দুর্ঘটনায় ঘটনাস্থলেই ৮ জনের মৃত্যু হয়। নিহত সবাই ইউনিক বাসের যাত্রী। তাদের মরদেহ উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।


ওসি আরও জানান, দুর্ঘটনায় দুই বাসেরই বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছেন। তাদের হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি নিজেও কয়েকজন আহতকে নিয়ে হাসপাতালে এসেছেন।


তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের নাম-পরিচয় জানা যায়নি।


সকালের ব্যস্ত সময়ে ঘটে যাওয়া এ ভয়াবহ দুর্ঘটনায় স্বজনদের মধ্যে নেমে এসেছে গভীর শোক। প্রিয়জন হারানোর কান্নায় ভারী হয়ে উঠেছে পুরো এলাকা। দুর্ঘটনার কারণ এবং হতাহতদের বিস্তারিত পরিচয় জানার চেষ্টা চলছে।

ছবি
channeljaintanews24.com
logo
ভিজিট করুন
০৭.০৮.২০২৬
© চ্যানেল জৈন্তা নিউজ — সর্বস্বত্ব সংরক্ষিত
channeljaintanews24.com