Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
লিংক channeljaintanews24.com ক্যাটাগরি সিলেট রিপোর্ট চ্যানেল জৈন্তা নিউজ

বিশ্বনাথ মডেল প্রেসক্লাবে সাবেক কোষাধ্যক্ষ আহমেদ পারভেজকে সংবর্ধনা

০৬ আগস্ট ২০২৬ • ০১:৪৪ পূর্বাহ্ন

বিশ্বনাথ প্রতিনিধি :


সিলেটের বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের সাবেক কোষাধ্যক্ষ ও ফ্রান্স প্রবাসী আহমেদ পারভেজকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।


বুধবার (৫ আগস্ট) দুপুরে বিশ্বনাথ উপজেলার মাদানীয়া মাদ্রাসা মার্কেটের দ্বিতীয় তলায় অবস্থিত বিশ্বনাথ মডেল প্রেসক্লাব কার্যালয়ে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।


অনুষ্ঠানে প্রেসক্লাবের সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম খায়েরের সভাপতিত্বে এবং বর্তমান সাধারণ সম্পাদক সালেহ আহমদ সাকীর সঞ্চালনায় সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন আহমেদ পারভেজ।


বক্তব্যে আহমেদ পারভেজ বলেন, প্রবাসে অবস্থান করলেও তিনি সবসময় বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের কর্মকাণ্ডের খোঁজখবর রাখেন। প্রেসক্লাবের অগ্রযাত্রা এবং সাংবাদিকদের কল্যাণে ভবিষ্যতেও পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।


এ সময় বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি কামাল মুন্না, সাবেক সাধারণ সম্পাদক নবীন সুহেল, সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আক্তার আহমদ শাহেদ, যুগ্ম সাধারণ সম্পাদক মিছবাহ উদ্দিন, কোষাধ্যক্ষ আব্দুস সালাম, দপ্তর ও প্রচার সম্পাদক বদরুল ইসলাম মহসিন এবং সদস্য আফজাল মিয়া।


বক্তারা আহমেদ পারভেজের সাংবাদিকতা ও সংগঠনের প্রতি গুরুত্বপূর্ণ অবদানের প্রশংসা করেন। পাশাপাশি তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং প্রবাস জীবনের সার্বিক সফলতা কামনা করেন।


অনুষ্ঠানের শেষে সংবর্ধিত অতিথি আহমেদ পারভেজের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।

বিজ্ঞাপন channeljaintanews24.com