Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
channeljaintanews24.com
সোমবার, ০৩ আগস্ট ২০২৬ | ০৯:০৮ অপরাহ্ন
channeljaintanews24@gmail.com

অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অপপ্রচারকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: বিদ্যুৎ বিভাগ

চ্যানেল জৈন্তা নিউজ
🕒 সোমবার, ০৩ আগস্ট ২০২৬ | ০৯:০৮ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক : সম্প্রতি অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে কিছু ব্যক্তি বা গোষ্ঠীর পক্ষ থেকে অপপ্রচার চালানো হচ্ছে বলে জানিয়েছে বিদ্যুৎ বিভাগ। এ ধরনের প্রচারণার তীব্র প্রতিবাদ জানিয়ে বিভাগটি বলেছে, অতিরিক্ত বিদ্যুৎ বিল সংক্রান্ত যেসব অভিযোগ পাওয়া গেছে, সেগুলো ইতোমধ্যে বিদ্যুৎ বিভাগ ও সংশ্লিষ্ট বিতরণ সংস্থাগুলোর মাধ্যমে নিষ্পত্তি করা হয়েছে। ফলে এ বিষয়ে বিভ্রান্তি বা অপপ্রচার ছড়ানোর কোনো সুযোগ নেই।


সোমবার (৩ আগস্ট) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের অধীন বিদ্যুৎ বিভাগ থেকে পাঠানো এক স্পষ্টীকরণে এসব তথ্য জানানো হয়।


স্পষ্টীকরণে বলা হয়, কোনো গ্রাহকের অতিরিক্ত বিদ্যুৎ বিল সংক্রান্ত অভিযোগ থাকলে প্রয়োজনীয় প্রমাণসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করলে বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে।


এতে আরও বলা হয়, কোনো প্রকার প্রমাণ ছাড়াই শুধুমাত্র বিভ্রান্তি ছড়ানোর উদ্দেশ্যে অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে মিথ্যা তথ্য প্রচার করা হলে দায়ী ব্যক্তি বা গোষ্ঠীর বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


বিদ্যুৎ বিভাগ গ্রাহকদের যাচাই-বাছাই ছাড়া গুজব বা বিভ্রান্তিকর তথ্য প্রচার ও বিশ্বাস না করার আহ্বান জানিয়েছে। একই সঙ্গে কোনো অভিযোগ থাকলে তা যথাযথ প্রক্রিয়ায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে উপস্থাপনের অনুরোধ জানানো হয়েছে।

ছবি
channeljaintanews24.com
logo
ভিজিট করুন
০৩.০৮.২০২৬
© চ্যানেল জৈন্তা নিউজ — সর্বস্বত্ব সংরক্ষিত
channeljaintanews24.com