Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
০৩ আগস্ট ২০২৬ · ০৮:৩৬ অপরাহ্ন

সিলেট বিমানবন্দর এলাকায় সওজের জায়গায় উচ্ছেদ অভিযান

চ্যানেল জৈন্তা নিউজ সালিয়া, সালুটিকর ও বিমানবন্দর এলাকায় ১২টি অবৈধ দোকান-স্থাপনা উচ্ছেদ
ছবি

নিজস্ব প্রতিবেদক:

সিলেটের সালিয়া, সালুটিকর ও বিমানবন্দর এলাকায় সড়ক ও জনপথ (সওজ) বিভাগের মালিকানাধীন সরকারি জমি দখল করে গড়ে ওঠা অবৈধ দোকান ও বিভিন্ন স্থাপনার বিরুদ্ধে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন। সোমবার (৩ আগস্ট) বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত পরিচালিত এ অভিযানে তিনটি পৃথক স্থান থেকে মোট ১২টি অবৈধ দোকান ও অন্যান্য স্থাপনা উচ্ছেদ করা হয়।

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে সড়ক ও জনপথ বিভাগের মালিকানাধীন জায়গা দখল করে বিভিন্ন ব্যক্তি দোকান ও অন্যান্য স্থাপনা নির্মাণ করে ব্যবসা পরিচালনা করে আসছিলেন। সরকারি সম্পত্তি দখলমুক্ত করা এবং সড়কের নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখার লক্ষ্যে এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসন, সিলেটের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ পারভেজ। তাঁর নির্দেশনায় সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) এবং সড়ক ও জনপথ বিভাগ (সওজ), সিলেটের কর্মকর্তা-কর্মচারীরা যৌথভাবে অভিযানে অংশ নেন। উচ্ছেদকাজে প্রয়োজনীয় যন্ত্রপাতি ব্যবহার করে অবৈধভাবে নির্মিত দোকান ও স্থাপনাগুলো অপসারণ করা হয়।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ পারভেজ বলেন, "সরকারি জমি অবৈধভাবে দখল করে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান স্থাপনা নির্মাণ করতে পারে না। সড়ক ও জনপথ বিভাগের মালিকানাধীন জমি দখলমুক্ত রাখতে এবং জনস্বার্থ রক্ষায় জেলা প্রশাসনের এ ধরনের অভিযান নিয়মিত পরিচালিত হবে। সরকারি সম্পত্তি দখলমুক্ত রাখতে প্রশাসন কোনো ধরনের অবৈধ দখল সহ্য করবে না।"

তিনি আরও বলেন, "গত ২৮ জুলাই সংশ্লিষ্ট অবৈধ দখলদারদের নোটিশ প্রদান করা হয়েছিল। নির্ধারিত সময়ের মধ্যে স্বেচ্ছায় স্থাপনা অপসারণের সুযোগ দেওয়া হলেও তারা তা করেননি। ফলে আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করে আজ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে।"

সড়ক ও জনপথ বিভাগ সূত্রে জানা যায়, সরকারি জমি সংরক্ষণ, সড়কের নিরাপত্তা নিশ্চিত করা এবং ভবিষ্যতে নতুন করে অবৈধ দখল রোধে এ ধরনের অভিযান ধারাবাহিকভাবে পরিচালনা করা হবে।

প্রশাসন সংশ্লিষ্ট সবাইকে সরকারি জমি দখল থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে জানিয়েছে, ভবিষ্যতেও সরকারি সম্পত্তি দখল বা অবৈধ স্থাপনা নির্মাণের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

© চ্যানেল জৈন্তা নিউজ
channeljaintanews24.com