Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
৩১ জুলাই ২০২৬ · ১২:১৭ অপরাহ্ন

ফ্যামিলি কার্ড কর্মসূচিতে তথ্য সংগ্রহকারী নিয়োগ শুরু, ১ থেকে ৭ আগস্ট মৌখিক পরীক্ষা

চ্যানেল জৈন্তা নিউজ
ছবি

ডেস্ক নিউজ।

সরকারের নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী প্রান্তিক ও নিম্নআয়ের পরিবারকে সামাজিক সুরক্ষা প্রদানের লক্ষ্যে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে বাস্তবায়নাধীন ‘ফ্যামিলি কার্ড কর্মসূচি’র আওতায় দেশব্যাপী পরিবারের তথ্য সংগ্রহ কার্যক্রম পরিচালনার জন্য তথ্য সংগ্রহকারী (Enumerator) নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে প্রয়োজনীয় নির্দেশনা জারি করেছে সমাজকল্যাণ মন্ত্রণালয়।

সমাজকল্যাণ মন্ত্রণালয়, বাংলাদেশ সচিবালয়, ঢাকা থেকে ২৮ জুলাই ২০২৬ তারিখে জারি করা এক পত্রে (নম্বর: ৪১.০০.০০০০.০০০.০২৩.১৮.০০০১.২৬.৫৫৬) জানানো হয়েছে, ২০২৬-২৭ অর্থবছরে দেশব্যাপী সকল পরিবারের তথ্য সংগ্রহ কার্যক্রম সম্পন্ন করা হবে। কর্মসূচির সফল বাস্তবায়নের জন্য নির্ভুল তথ্য সংগ্রহ নিশ্চিত করতে যোগ্য তথ্য সংগ্রহকারী (Enumerator) নির্বাচন করা হবে।

নির্দেশনায় বলা হয়েছে, তথ্য সংগ্রহকারী হিসেবে নির্বাচিত হতে হলে প্রার্থীকে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচিতে কাজ করতে আগ্রহী ও উৎসাহী হতে হবে। শারীরিকভাবে সক্ষম হতে হবে, তবে এ শর্ত প্রতিবন্ধী ব্যক্তিদের ক্ষেত্রে প্রযোজ্য নয়। এছাড়া কম্পিউটার, ট্যাবলেট বা স্মার্টফোন পরিচালনায় দক্ষ হতে হবে।

মন্ত্রণালয়ের নির্ধারিত সময়সূচি অনুযায়ী আবেদনকারীদের শিক্ষা সনদ ও অন্যান্য প্রয়োজনীয় দলিলাদি ২৯ থেকে ৩০ জুলাই ২০২৬ পর্যন্ত যাচাই-বাছাই করা হবে। এরপর ১ থেকে ৭ আগস্ট ২০২৬ পর্যন্ত মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এতে আরও উল্লেখ করা হয়েছে, যেসব আবেদনকারী ইতোমধ্যে আবেদনপত্র দাখিল করেছেন এবং মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করেছেন, তাদের ক্ষেত্রে নির্দেশনার অনুচ্ছেদ-২ এর শর্ত প্রযোজ্য হবে না।

নির্বাচিত তথ্য সংগ্রহকারীদের প্রশিক্ষণ এবং পরবর্তী করণীয় বিষয়ে পরবর্তীতে পৃথকভাবে জানানো হবে বলেও পত্রে উল্লেখ করা হয়েছে। বিষয়টিকে অতীব জরুরি হিসেবে উল্লেখ করে উপজেলা নির্বাহী কর্মকর্তা, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক এবং উপজেলা ও শহর সমাজসেবা কর্মকর্তাদের নির্ধারিত সময়ের মধ্যে তথ্য সংগ্রহকারী নিয়োগ কার্যক্রম সম্পন্ন করার জন্য নির্দেশক্রমে অনুরোধ জানানো হয়েছে।

পত্রে উপসচিব মো. সাইফুল হকের স্বাক্ষর রয়েছে।

© চ্যানেল জৈন্তা নিউজ
channeljaintanews24.com