Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
channeljaintanews24.com
বুধবার, ২৯ জুলাই ২০২৬ | ০৫:০৮ অপরাহ্ন
channeljaintanews24@gmail.com

অবকাঠামো উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ, দিরাই পৌরসভার ১৫ কোটি টাকার বাজেট ঘোষণা

চ্যানেল জৈন্তা নিউজ
🕒 বুধবার, ২৯ জুলাই ২০২৬ | ০৫:০৮ অপরাহ্ন

দিরাই প্রতিনিধি :

সুনামগঞ্জের দিরাই পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। বাজেটে অবকাঠামো উন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে মোট ১৫ কোটি ৪ লাখ ৯০ হাজার ৮০০ টাকার বাজেট উপস্থাপন করা হয়েছে।


মঙ্গলবার (২৮ জুলাই) দুপুর সাড়ে ১২টায় পৌরভবনের সম্মেলন কক্ষে আয়োজিত বাজেট উন্মুক্তকরণ সভায় সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক মো. জিয়াউল হাসান সৌরভ সভাপতিত্ব করেন এবং প্রস্তাবিত বাজেট উপস্থাপন করেন।


প্রস্তাবিত বাজেটে রাজস্ব আয় ধরা হয়েছে ৩ কোটি ৬৬ লাখ ৪০ হাজার টাকা এবং রাজস্ব ব্যয় নির্ধারণ করা হয়েছে ২ কোটি ৫৮ লাখ ৬০ হাজার টাকা।


এছাড়া উন্নয়ন খাতে বরাদ্দ রাখা হয়েছে ১২ কোটি ৪৬ লাখ ৩০ হাজার টাকা, যার বিপরীতে উন্নয়ন ব্যয় ধরা হয়েছে ১২ কোটি ৩৯ লাখ টাকা।


বাজেটে সর্বোচ্চ ১১ কোটি ১৮ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে অবকাঠামো নির্মাণ খাতে, যা পৌর এলাকার সড়ক, ড্রেনেজসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ বাস্তবায়নে ব্যয় করা হবে।


বাজেট উন্মুক্তকরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর পরিষদের সদস্য ও উপজেলা প্রকৌশলী মিজানুর রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রাজ্জাক, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মফিজুর ইসলাম খান, উপজেলা বিএনপি ও জেলা বিএনপির সদস্য আব্দুর রশিদ চৌধুরী, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক (স্বাক্ষরপ্রাপ্ত) মঈনুদ্দীন চৌধুরী মাসুক, হুমায়ূন কবির তালুকদার, পৌর বিএনপির আহ্বায়ক মিজানুর রহমান।


এছাড়া উপস্থিত ছিলেন পৌর সহকারী প্রকৌশলী কামরুল হাসানসহ স্থানীয় সাংবাদিকবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।

ছবি
channeljaintanews24.com
logo
ভিজিট করুন
২৯.০৭.২০২৬
© চ্যানেল জৈন্তা নিউজ — সর্বস্বত্ব সংরক্ষিত
channeljaintanews24.com