Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
channeljaintanews24.com
বুধবার, ২৯ জুলাই ২০২৬ | ০৫:০৩ অপরাহ্ন
channeljaintanews24@gmail.com

সিলেটে দরজা ভেঙে নিজ বাসা থেকে পুলিশ সদস্যের লাশ উদ্ধার

চ্যানেল জৈন্তা নিউজ
🕒 বুধবার, ২৯ জুলাই ২০২৬ | ০৫:০৩ অপরাহ্ন

সিলেট নগরীর বাগবাড়ি এলাকার একটি বাসার থেকে উদ্ধার করা হয়েছে এক পুলিশ সদস্যের মরদেহ। মঙ্গলবার (২৮ জুলাই) দিবাগত রাত সোয়া ১২টার দিকে ফায়ার সার্ভিসের সহযোগিতায় বসত ঘরের মেঝে থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।


 

নিহত মনোজ কান্তি দাস (৫৫) সুনামগঞ্জের শাল্লা নারকিলা গ্রামের মৃত মহিম চন্দ্র দাসের ছেলে এবং নগরীর বাগবাড়ি নরসিংটিলা এলাকার ২৫৯ নম্বর বাসায় শশুর-শাশুড়ি ও ছেলে-মেয়ের সাথে বসবাস করতেন। 


 


পুলিশ জানায়, সোমবার (২৭ জুলাই) প্রতিদিনের মতো ডিউটি শেষ করে পুলিশ সদস্য মনোজ রাতে বাসায় ফেরেন। শশুর-শাশুড়ি ও ছেলে-মেয়ের সাথে রাতের খাবার শেষ করে তিনি তার ঘরে যান। পরদিন মঙ্গলবার (২৮ জুলাই) সারাদিন তার কোনো নড়া-চড়া না পেয়ে রাতে স্থানীয়রা কোতোয়ালী থানা পুলিশকে খবর দেন। পরে রাত আনুমানিক ১২টার দিকে কোতোয়ালী থানা পুলিশ ফায়ার সার্ভিসের একটি দল নিয়ে ঘটনাস্থলে গিলে দরজা ভেঙে ঘরের মেঝেতে মনোজ কান্তির লাশ দেখতে পান। পরে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএমজি ওসমানী মেডিকেল কলেজের মর্গে প্রেরণ করা হয়েছে।



 


পুলিশ আরও জানায়, দীর্ঘদিন থেকে মনোজ কান্তি দাস সিলেট মেট্টোপলিটন পুলিশ ও জেলা পুলিশে কর্মরত ছিলেন। ১ আগস্ট থেকে অবসরোত্তর ছুটিতে (পিআরএল) যাওয়ার কথা ছিল এই পুলিশ সদস্য মনোজ কান্তি দাসের। এর আগে গত বছর তাঁর স্ত্রী সড়ক দুর্ঘটনায় মারা যান। এরপর থেকে মনোজ কান্তি দাস ছেলে-মেয়েসহ কোতোয়ালী থানাধীন বাগবাড়ি নরসিংটিলা এলাকার ২৫৯ নম্বর বাসায় শশুর-শাশুড়ির সাথে বসবাস করতেন।



বিষয়টি নিশ্চিত করে সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মো. মনজুরুল আলম বলেন,‘নগরীর বাগবাড়ি এলাকা থেকে এক পুলিশ সদস্যের লাশ উদ্ধার করা হয়েছে। প্রাথমিক অবস্থায় তার শরীরে কোথাও কোনো আঘাতের চিহ্ন নেই। তারপরও লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএমজি ওসমানী মেডিকেল কলেজের মর্গে প্রেরণ করা হয়েছে।’

ছবি
channeljaintanews24.com
logo
ভিজিট করুন
২৯.০৭.২০২৬
© চ্যানেল জৈন্তা নিউজ — সর্বস্বত্ব সংরক্ষিত
channeljaintanews24.com