Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
২৯ জুলাই ২০২৬ · ১২:৪২ অপরাহ্ন

দলীয় ভেদাভেদ ভুলে শিক্ষার উন্নয়নে সবাইকে এগিয়ে আসতে হবে’ — এমপি আব্দুল মালিক

চ্যানেল জৈন্তা নিউজ বালাগঞ্জে সংবর্ধনা অনুষ্ঠানে শিক্ষার মানোন্নয়ন ও কারিগরি শিক্ষার ওপর গুরুত্বারোপ
ছবি

বালাগঞ্জ প্রতিনিধি: সিলেট-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোহাম্মদ আব্দুল মালিক বলেছেন, রাজনৈতিক দলীয় ভেদাভেদ ভুলে শিক্ষার প্রসার ও মানোন্নয়নে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। তিনি বলেন, বালাগঞ্জ, দক্ষিণ সুরমা ও ফেঞ্চুগঞ্জ উপজেলার শিক্ষা প্রতিষ্ঠানের যৌক্তিক সমস্যা সমাধান এবং শিক্ষার মানোন্নয়নে তিনি সর্বাত্মক সহযোগিতা করবেন।

সোমবার (২৭ জুলাই) দুপুরে বালাগঞ্জের দেওয়ান আব্দুর রহিম দ্বি-পাক্ষিক হাইস্কুল অ্যান্ড কলেজ-এর প্রবাসী ভবনের দ্বিতীয় তলায় আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সংসদ সদস্য আরও বলেন, শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়ন, প্রয়োজনীয় শিক্ষা উপকরণ সরবরাহ এবং বিভিন্ন যৌক্তিক দাবি শিক্ষা মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে পর্যায়ক্রমে বাস্তবায়নের চেষ্টা করা হবে। পাশাপাশি দেশের জন্য দক্ষ ও স্বনির্ভর জনশক্তি গড়ে তুলতে একাডেমিক শিক্ষার পাশাপাশি কারিগরি শিক্ষার ওপর গুরুত্বারোপ করে তিনি শিক্ষার্থী ও অভিভাবকদের সচেতন হওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ খলিলুর রহমান। প্রভাষক জাকারিয়া টিপু-র সঞ্চালনায় শুরুতে শিক্ষক-শিক্ষার্থী এবং প্রতিষ্ঠানের পক্ষ থেকে সংসদ সদস্যকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেওয়া হয়। পরে শিক্ষক-শিক্ষিকারা তাঁর হাতে সম্মাননা স্মারক তুলে দেন।

অনুষ্ঠানে বক্তারা শতবর্ষের ঐতিহ্যবাহী দেওয়ান আব্দুর রহিম দ্বি-পাক্ষিক হাইস্কুল অ্যান্ড কলেজ জাতীয়করণের দাবি জানান। একই সঙ্গে শিক্ষা প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়ন, অবকাঠামো সম্প্রসারণ এবং শিক্ষার অনুকূল পরিবেশ নিশ্চিত করতে সংসদ সদস্যের সহযোগিতা কামনা করেন।

এ সময় বক্তব্য রাখেন দেওয়ান বাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল আলম, বিএনপি নেতা আব্দুল হক সিরাজি, শিক্ষক আতাউর রহমান, জেসমিন বেগম, গৌছ উদ্দিন, সালেহ আহমদ, রিপন বর্মন, আনোয়ার হুসেন, আফছারউদ্দিন, অসিত দাশ, কয়েছ আহমদ, রেবেবুল ইসলাম, গুলজার আহমদ, বালাগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তোফায়েল আহমেদ সুহেল, দেওয়ান বাজার ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হাদি, সাধারণ সম্পাদক আব্দুল আলম পিন্টু, সাংগঠনিক সম্পাদক দিলু মিয়াসহ শিক্ষকবৃন্দ, স্থানীয় বিএনপির নেতাকর্মী এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

© চ্যানেল জৈন্তা নিউজ
channeljaintanews24.com