Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
২৮ জুলাই ২০২৬ · ০১:৩১ অপরাহ্ন

জৈন্তাপুরে ধর্ষণচেষ্টার প্রতিবাদে মানববন্ধন, জসিমের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

চ্যানেল জৈন্তা নিউজ জৈন্তাপুরে মানববন্ধনে র‍্যাব-৯ ও পুলিশকে ধন্যবাদ, আসামির সর্বোচ্চ শাস্তির দাবি
ছবি

সিলেটের জৈন্তাপুর উপজেলার সারীঘাট এলাকায় সারীঘাট উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রী জান্নাতুল মীমকে শ্লীলতাহানি ও ধর্ষণচেষ্টার অভিযোগে গ্রেপ্তার হওয়া জসিমের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৭ জুলাই ২০২৬) বিকেল ৫ ঘটিকায় সারীঘাট উত্তর বাজার, তামাবিল মহাসড়ক সংলগ্ন এলাকায় ছাত্র ও যুব সমাজের উদ্যোগে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢুপি সমাজকল্যাণ যুব সংঘের সভাপতি আং মান্নান। সঞ্চালনা করেন সারীঘাট উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মুহিবুর রহমান।

মানববন্ধনে বক্তব্য রাখেন ২ নম্বর জৈন্তাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল ইসলাম, ১ নম্বর নিজপাট ইউনিয়ন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ ইয়াহিয়া, মাওলানা মুছব্বির আহমেদ, সাব্বির আহমেদ, হাজী মাহমুদ আলী, ডা. আজিজ উদ্দিন, মোস্তাক আহমেদ সায়েম, সারীঘাট উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ফয়েজ আহমেদ, আজিজ আহমেদ খালেদ, ঢুপি সমাজকল্যাণ যুব সংঘের সাবেক সভাপতি আব্দুল মালিক,যুব সমাজের পক্ষে শামিম আহমেদ , উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক সাজেদ আহমেদ তারেক সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, শিক্ষক, শিক্ষার্থী ও সর্বস্তরের জনগণ।

বক্তারা বলেন, শিশু ও কিশোরীদের প্রতি শারীরিক সহিংসতা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এমন জঘন্য অপরাধের সঙ্গে জড়িতদের দ্রুত বিচার নিশ্চিত করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করতে হবে, যাতে ভবিষ্যতে কেউ এ ধরনের অপরাধ করার সাহস না পায়। তারা বলেন, নারী ও শিশুদের নিরাপদ পরিবেশ নিশ্চিত করা রাষ্ট্র ও সমাজের সম্মিলিত দায়িত্ব।

বক্তারা ঘটনার পর মাত্র ৪৮ ঘণ্টার মধ্যে অভিযুক্তকে গ্রেপ্তারে সহযোগিতা করায় র‍্যাব-৯ এবং জৈন্তাপুর মডেল থানা পুলিশকে আন্তরিক ধন্যবাদ জানান। একই সঙ্গে মামলার বিচারকাজ দ্রুত সম্পন্ন করে অনতিবিলম্বে দৃষ্টান্তমূলক শাস্তি কার্যকরের দাবি জানান।

এ সময় বক্তারা সকল কিশোরীর নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের পাশাপাশি অভিভাবক, শিক্ষক, জনপ্রতিনিধি ও সমাজের সর্বস্তরের মানুষের সম্মিলিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। একটি সুন্দর, নিরাপদ ও মানবিক সমাজ গড়ে তুলতে সারীঘাটবাসীকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

মানববন্ধন সফলভাবে সম্পন্ন হওয়ায় আয়োজক, অংশগ্রহণকারী, আইনশৃঙ্খলা বাহিনী, গণমাধ্যমকর্মী এবং সর্বস্তরের জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। পাশাপাশি সকল প্রবাসী যারা সংকটময় মুহূর্তে কিশোরীর পরিবারের পাশে থেকে সংহতি ও সমবেদনা প্রকাশ করেছেন তাদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন বক্তারা।

© চ্যানেল জৈন্তা নিউজ
channeljaintanews24.com