হবিগঞ্জ প্রতিনিধি :
হবিগঞ্জের লাখাই উপজেলার চিকনপুর ব্রিজ সংলগ্ন হাওর এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে প্রায় ১০ লাখ টাকা মূল্যের ৭টি অবৈধ কোণা বেরজাল জব্দ করা হয়েছে। পরে ঘটনাস্থলেই জব্দকৃত জালগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
সোমবার (২৭ জুলাই) মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০ বাস্তবায়নের লক্ষ্যে এ অভিযান পরিচালনা করা হয়। জেলা মৎস্য দপ্তর জানায়, জব্দকৃত অবৈধ কোণা বেরজালগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় ১০ লাখ টাকা। অভিযান শেষে আইন অনুযায়ী জালগুলো ঘটনাস্থলেই ধ্বংস করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন লাখাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ মুরাদ ইসলাম। অভিযানে উপস্থিত ছিলেন হবিগঞ্জের জেলা মৎস্য কর্মকর্তা শরীফুল আলম, লাখাই উপজেলা মৎস্য কর্মকর্তা কনিক শর্মা, লাখাই থানার পুলিশ সদস্য এবং সংশ্লিষ্ট দপ্তরের অন্যান্য কর্মকর্তারা।
জেলা মৎস্য দপ্তর, হবিগঞ্জ ও উপজেলা মৎস্য দপ্তর, লাখাই জানায়, দেশীয় মাছের প্রজনন ক্ষেত্র ও প্রাকৃতিক আবাসস্থল রক্ষায় অবৈধ জাল ব্যবহার বন্ধে নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে। একই সঙ্গে অবৈধভাবে মাছ আহরণ রোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।