Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
channeljaintanews24.com
সোমবার, ২৭ জুলাই ২০২৬ | ১০:০৯ পূর্বাহ্ন
channeljaintanews24@gmail.com

জুরি বোর্ড গঠন করেছে সিলেট অনলাইন প্রেসক্লাব

চ্যানেল জৈন্তা নিউজ
🕒 সোমবার, ২৭ জুলাই ২০২৬ | ১০:০৯ পূর্বাহ্ন

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তিতে শহীদ সাংবাদিক এটিএম তুরাব বেস্ট রিপোর্টিং এওয়ার্ড প্রদানের জন্য আবেদন পত্র মূল্যায়ন ও সুপারিশ করতে জুরি বোর্ড গঠন করেছে সিলেট অনলাইন প্রেসক্লাব।অভিজ্ঞ ও সিনিয়র তিন জন সাংবাদিক নিয়ে এটি গঠিত হয়েছে।এতে একজন প্রধান ও অন্য দুইজন সদস্য হিসেবে কাজ করবেন।নির্বাচিত সাংবাদিকদের আগামী ৩ আগস্ট আনুষ্ঠানিকভাবে এওয়ার্ড প্রদান করা হবে।


গতকাল(২৬জুলাই) রোববার বিকেলে সিলেট অনলাইন প্রেসক্লাবের কার্যকরী পরিষদের সভায় জুরি বোর্ড গঠন সহ বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয়।সভায় সভাপতিত্ব করেন সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ গোলজার আহমদ হেলাল। সাধারণ সম্পাদক এম সাইফুর রহমান তালুকদারের সঞ্চালনায় ক্লাবের ড. রাগীব আলী মিলনায়তনে অনুষ্ঠিত সভায় আরো উপস্থিত ছিলেন, কোষাধ্যক্ষ শহীদুর রহমান জুয়েল, ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক তারেক আহমদ খান,দপ্তর সম্পাদক দেলওয়ার হোসেন মান্না,কার্যনির্বাহী কমিটির সদস্য সাদিকুর রহমান চৌধুরী ও সৈয়দ রাসেল আহমদ প্রমুখ।


সভায় ক্লাবের তথ্য ও প্রযুক্তি সম্পাদক মো: কামরুল আলমের মাতৃবিয়োগে শোক প্রকাশ করা হয় এবং মরহুমার আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়।নেতৃবৃন্দ শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান।

ছবি
channeljaintanews24.com
logo
ভিজিট করুন
২৭.০৭.২০২৬
© চ্যানেল জৈন্তা নিউজ — সর্বস্বত্ব সংরক্ষিত
channeljaintanews24.com