Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
channeljaintanews24.com
রবিবার, ২৬ জুলাই ২০২৬ | ০৬:৩৩ অপরাহ্ন
channeljaintanews24@gmail.com

শ্রীমঙ্গলে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

চ্যানেল জৈন্তা নিউজ
🕒 রবিবার, ২৬ জুলাই ২০২৬ | ০৬:৩৩ অপরাহ্ন

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি:


সরকারি কর্মসূচির অংশ হিসেবে আগামী এক বছরে শ্রীমঙ্গল উপজেলায় এক লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।


শনিবার (২৫ জুলাই) সকালে শ্রীমঙ্গল ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে এ কর্মসূচির শুভ উদ্বোধন করেন মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী।

এসময় তিনি একটি গাছের চারাগাছ রোপণ করে বলেন গাছ আমাদের অক্সিজেন। জলবায়ু পরিবর্তনের প্রভাবে সারা পৃথিবীর পাশাপাশি আমাদের দেশের পরিবেশও মারাত্মক হুমকিতে পড়েছে। এ অবস্থা থেকে পরিবেশকে রক্ষা করতে হবে। সরকারের এ বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।


এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. জিয়াউর রহমান, পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল ইসলাম, শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন, উপজেলা বিএনপির আহ্বায়ক নূরে আলম সিদ্দিকী, সদস্য ইয়াকুব আলী, উপজেলা যুবদলের আহ্বায়ক মহিউদ্দিন ঝাড়ু প্রমুখ।

ছবি
channeljaintanews24.com
logo
ভিজিট করুন
২৬.০৭.২০২৬
© চ্যানেল জৈন্তা নিউজ — সর্বস্বত্ব সংরক্ষিত
channeljaintanews24.com