Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
channeljaintanews24.com
রবিবার, ২৬ জুলাই ২০২৬ | ০৪:৪৭ অপরাহ্ন
channeljaintanews24@gmail.com

কোম্পানীগঞ্জে তালামীযের কাউন্সিল সম্পন্ন, সভাপতি রুহেল সম্পাদক জাহাঙ্গীর

চ্যানেল জৈন্তা নিউজ
🕒 রবিবার, ২৬ জুলাই ২০২৬ | ০৪:৪৭ অপরাহ্ন

কোম্পানীগঞ্জ প্রতিনিধি: বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া সিলেট পশ্চিম জেলা অধীন কোম্পানীগঞ্জ উপজেলা শাখার ২০২৬-২৭ সেশনের কাউন্সিল ও নবনির্বাচিত দায়িত্বশীলদের অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।


শুক্রবার (২৪ জুলাই) বিকেলে কোম্পানীগঞ্জ থানা সদরস্থ হেমায়াতুল ইসলাম দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত কাউন্সিল ও অভিষেক অনুষ্ঠানে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত থেকে নবনির্বাচিত দায়িত্বশীলদের শপথ বাক্য পাঠ করান সংগঠনের সিলেট পশ্চিম জেলা সভাপতি ইমরান আহমদ সুফী। সহকারী নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন জেলা সাধারণ সম্পাদক আহকামুল ইসলাম বুলবুল।


অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট পশ্চিম জেলা শাখার সহ-সভাপতি ফয়ছল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক শরীফ আহমদ মাহদি, প্রচার সম্পাদক আব্দুল মুহিত জানু এবং সহ-শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক মুহাম্মদ শামছুল ইসলাম।


কাউন্সিলে সর্বসম্মতিক্রমে মো. আবু সুফিয়ান রুহেল-কে সভাপতি, মো. জাহাঙ্গীর আলম-কে সাধারণ সম্পাদক এবং ছাদিকুর রহমান-কে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করে ৫১ সদস্যবিশিষ্ট কার্যকরী পরিষদ গঠন করা হয়।


নবগঠিত কার্যকরী পরিষদের অন্যান্য দায়িত্বশীলরা হলেন— সহ-সভাপতি: আশরাফ উদ্দিন ও আতিক আহমদ; সহ-সাধারণ সম্পাদক: লোকমান আহমদ ও আলী আকবর; সহ-সাংগঠনিক সম্পাদক: মিজানুর রহমান ও মতিউর রহমান; প্রচার সম্পাদক: আব্দুল মুমিন; সহ-প্রচার সম্পাদক: সজিব আহমদ, রুহুল আমিন ও আব্দুল হামিদ; অর্থ সম্পাদক: সোলেমান আহমদ; অফিস সম্পাদক: শাহরিয়ার আহমদ; সহ-অফিস সম্পাদক: জিসান আহমদ ও মো. নিজাম উদ্দিন; প্রশিক্ষণ সম্পাদক: পারভেজ আহমদ; সহ-প্রশিক্ষণ সম্পাদক: সারওয়ার আহমদ, জসিম উদ্দিন ও ফারহান আহমদ; শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক: আনোয়ার হোসেন; সহ-শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক: জুবায়ের আহমদ, শওকত আহমদ ও দিলওয়ার হোসেন; তথ্য ও প্রযুক্তি সম্পাদক: জামিল আহমদ; সহ-তথ্য ও প্রযুক্তি সম্পাদক: নাজিম উদ্দীন, আবু সালেহ ও সিয়াম উদ্দিন।


এ ছাড়া কার্যকরী পরিষদের সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন— আলী আহমদ, নুরুল আমিন, শরীফ উদ্দিন, হুসাইন আহমদ, মাহিদ আহমদ, রুবেল আহমদ, মুস্তাকিম আহমদ, কামরান আহমদ, সোহাগ আহমদ, মামুনুর রশীদ, কবির আহমদ, নাঈম শেখ, আরিফ আহমদ, মনির আহমদ, সুমন আহমদ, আলীম উদ্দিন, সোহেল আহমদ, শামসুল ইসলাম মারুফ, মারজান আহমদ, তামিম আহমদ, নুমেন আহমদ ও রুহুল আমিন।


অনুষ্ঠানে বক্তারা নবনির্বাচিত নেতৃত্বকে সংগঠনের আদর্শ ও উদ্দেশ্য বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। তারা ইসলামী মূল্যবোধ, শিক্ষা, নৈতিকতা ও সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করতে নতুন কমিটির সফলতা কামনা করেন।

ছবি
channeljaintanews24.com
logo
ভিজিট করুন
২৬.০৭.২০২৬
© চ্যানেল জৈন্তা নিউজ — সর্বস্বত্ব সংরক্ষিত
channeljaintanews24.com